নিউজ

বিহারে বিধানসভা নির্বাচনের জন্য আসন ঘোষণা করল জেডিইউ ও বিজেপি

পাটনা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই করোনা পরিস্থিতির মধ্যে হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। আর এনডিএর পর এবার আসল সমঝোতা করে নিল জেডিইউ ও বিজেপি।

আজ, মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ বিষয়ে জানিয়েছেন, ‘এবার বিহার বিধানসভা নির্বাচনে ১২২ আসন পেয়েছে জনতা দল ইউনাইটেড। অন্যদিকে, বিজেপি পেয়েছে ১২১ আসনে। জেডিইউ তার কোটা থেকে ৭টি আসন দেবে এনডিএর শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চাকে। অন্যদিকে, বিজেপি তার কোটা থেকে কিছু আসন দেবে বিকাশশীল ইনশান পার্টিকে।’ সূত্রের খবর, বিকাশশীল পার্টিকে দেওয়া হবে ৬টি আসন।

যদিও এ ব্যাপারে নীতিশ কুমার স্পষ্ট করে কিছু জানাননি। তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গেই জেডিইউ লড়বে, এমনটাই জানিয়েছেন তিনি। এখন এবারের বিধানসভা নির্বাচনে মসনদে কে বসে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026