নিউজ

সংকটাপন্ন লালু, পুরনো বন্ধুকে হাসপাতালে দেখে আসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাষ্ট্রীয় জনতা দল (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব। রবিবার পার্টনার সার্কুলার রোডের বাড়িতে পড়ে গিয়ে তার ডান কাঁধের হাড় ভেঙেছে বলে খবর। তার সঙ্গেই রয়েছে একাধিক জটিলতা। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় তিনি ভুগছেন। তার উপরে এই হাড় ভাঙ্গার কারণে জটিলতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে লালু প্রসাদ যাদবের।

এই কারণেই সোমবার তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আরজেডি সূত্রে খবর। তাকে ইতিমধ্যেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। নিউমোনিয়া এবং কিডনির সমস্যাতে ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপাতত তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে এবং উন্নতমানের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। যদিও মঙ্গলবার রাতে আরজেডির তরফ থেকে জানানো হয়েছিল, প্রবীণ নেতার বেশ কিছু জটিলতা থাকলেও এখনো শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে তেজস্বী যাদব নিজেই জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের জন্য লালুকে সিঙ্গাপুর নিয়ে যেতে চেয়েছিলেন তারা। কিন্তু এই অবস্থায় সেটা করা হচ্ছে না। দিল্লির চিকিৎসকরা যা পরামর্শ দেবেন সেটাই মেনে চলা হবে। বুধবার লালুকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাবার আগেই তার সঙ্গে দেখা করে এসেছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বেশ কিছুক্ষণ রাজধানী পাটনার ওই বেসরকারি হাসপাতালে নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের সঙ্গে কথা বলেছেন। লালুকে দেখে আসার পর বিহারের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে নিজের মত ব্যক্ত করেছেন।

নীতিশ কুমার বলেছেন, “হাসপাতালে ভর্তি হবার সময় যা পরিস্থিতি ছিল তার থেকে এই মুহূর্তে ভালবাসেন লালু প্রসাদ যাদব। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রসঙ্গত উল্লেখ্য, লালু প্রসাদ যাদব এবং নিতিশ কুমারের রাজনৈতিক জীবন প্রায় একই রকম এবং সমান্তরাল ভাবে চলছে। তরুণ বয়স থেকেই রাজনীতিতে দুই বিপরীত মেরুতে অবস্থান করেছেন বিহারের এই দুই নেতা। কিন্তু তাতে ব্যক্তিগত সম্পর্ক কোনদিন খারাপ হয়নি। নিয়ম অনুযায়ী লালুর চিকিৎসার খরচ সম্পূর্ণরূপে বিহার সরকার বহন করছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026