পাটনা: এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। ফলে ফের একবার সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। আর আগামিকাল, সোমবার অর্থাৎ ভাইফোঁটার দিন ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তবে মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রিত্ব পাবেন, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে জোড়া উপমুখ্যমন্ত্রী পাচ্ছে বিজেপি।
তবে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন আরজেডি নেতা মনোজ কুমার ঝাঁ। তিনি বলেছেন, মাত্র ৪০টি আসন পেয়ে কোনও দলের থেকে কোনও নেতা মুখ্যমন্ত্রী হতে পারেন না। বিহারবাসী কিছুদিন পর ঠিক নিজেদের বিকল্প খুঁজে নেবে সেই বিকল্প খুঁজতে হয়তো সময় লাগবে এক সপ্তাহ বা এক মাস কিন্তু বিকল্পধারা খুঁজে নেবে এ ব্যাপারে আমি নিশ্চিত এভাবেই নীতীশ কুমারের পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কটাক্ষ করলেন আর যেদিন এটা
প্রসঙ্গত, করোনার কারণে প্রতিবার গান্ধি ময়দানে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অনুষ্ঠাটি আয়োজিত হতে পারে মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টোদিকে রাজভবনের হলে। যেহেতু বিহারে এনডিএ জয় পেয়েছে মূলত বিজেপির হাত ধরেই, কারণ জেডিইউ-এর থেকে বেশী ভোট পেয়েছে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব এখানে সবথেকে বেশি বলে মনে করা হচ্ছে, সেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রীকে বিহারে আনার পরিকল্পনা চলছে এনডিএ-র অন্দরমহলে।
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…