প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: একদিকে সবাই যখন পুজোর আনন্দে মাতোয়ারা তখন অপরদিকে বন্যার ভ্রুকুটি রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে তাই জেলাস্তরে সব সীনিয়র অফিসারদের ছুটি বাতিল করেছে নবান্ন। বুধবার নবান্নে রাজ্যে কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি ও পুজো নিয়ে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্যসচিব রাজিব সিনহা। সেই বৈঠকে তিনটি জেলার জলমগ্ন অবস্থা নিয়ে রিপোর্ট করা হয়।
এরপরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভিডিও কনফারেন্সে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়, সেচ সচিব নবীন প্রকাশ , রাজ্য পুলিশের ডিজি সহ অনেকেই উপস্থিত ছিলেন। পুলিশ সুপারদের কাছ থেকে জেলার আইনশৃঙ্খলার খবর জানতে চান ডিজি। তিনি পুলিশ সুপার ও পুলিশ কমিশনার দের পুজোর কদিন সর্বত্র নজর রাখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বৃষ্টির জলে নদীর জল বেড়ে যাওয়ায় জলপথ পরিবহনের দিকে নজর রাখতে বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…