নিউজ

আরও দুই সপ্তাহ চলবে না কোনো যাত্রীবাহী ট্রেন, নয়া নির্দেশিকা রেলের

স্টাফ রিপোর্টার: লকডাউনের মেয়াদ বেড়ে হয়েছে আগামী ১৭ই মে পর্যন্ত। তৃতীয় দফার এই লকডাউনে অধিকাংশ ক্ষেত্র বন্ধ থাকলেও ছাড় দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে এই মর্মে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ জারি হওয়ার কিছু সময়ের মধ্যেই রেল মন্ত্রকের তরফে জানানো হয় ১৭ই মে পর্যন্ত দেশে কোনো যাত্রীবাহী ট্রেন চলবেনা। সমস্ত লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন এবং মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৭ই মে পর্যন্ত।

তবে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে স্পেশাল ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। রাজ্য গুলির দাবি মেনে শেষ পর্যন্ত ফেরানো হবে পরিযায়ী শ্রমিকদের। ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালানো হবে দেশজুড়ে। তবে কবে কোন ট্রেনে কিভাবে ফেরানো হবে তাদের সেবিষয়ে রেলমন্ত্রক এখনো কিছু জানায়নি। রেলমন্ত্রকের তরফে এবিষয়ে গাইডলাইন প্রকাশ করা হবে। তবে বিনা খরচে যাত্রা করা যাবেনা, টিকিট কাটতে হবে শ্রমিকদের। সেই টিকিট কবে কোথায় পাওয়া যাবে সেবিষয়েও জানাবে রেলমন্ত্রক।

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য বিশেষ ট্রেনে কিভাবে গাইডলাইন মেনে ফিরতে হবে শ্রমিকদের সেবিষয়ে স্পষ্ট নির্দেশিকা আজ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজধানীতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেন, “আটকে পড়া সমস্ত মানুষকে ফেরানোর দায়িত্ব রেল মন্ত্রককে দেওয়া হয়েছে। কি কি সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের ফেরানো যায় সে সব ব্যবস্থা রেলই করবে। টিকিট বিক্রি, ট্রেন কোথা থেকে ছাড়বে সবই ঠিক করবে রেলমন্ত্রক।”

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026