রাজীব ঘোষ: এন আর সি তালিকা নিয়ে বিজেপির মধ্যে মতবিরোধ শুরু হয়েছে।অনেকে মনে করেন বেআইনী ভাবে তালিকায় অনেক অনুপ্রবেশকারীর নাম রয়েছে।প্রকৃত নাগরিকরা বাদ পড়েছেন।অসমে এন আর সি তালিকা থেকে বিরোধী দলের বিধায়ক অনন্ত কুমার মালোর নাম বাদ পড়েছে।তিনি একা নন,অবসরপ্রাপ্ত সেনা অফিসার, রাজনীতিবিদ সহ অনেক বিশিষ্টজনরা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, প্রকৃত নাগরিকরা বাদ পড়েছেন।এই এন আর সি নিয়ে ভালো কিছু আশা করা যায় না।
ইতিমধ্যে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন এন আর সি-র চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।তারা সুপ্রিম কোর্টে যাওয়ার হুশিয়ারী দিয়েছে।অল অসম স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, অসম্পূর্ণ এন আর সি হয়েছে।এই এন আর সি-র তালিকায় খুশি নই।ত্রুটিমুক্ত এন আর সি-র দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।
কংগ্রেসও এন আর সি নিয়ে তীব্র সমালোচনা করেছে।অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এন আর সি যে প্রক্রিয়ায় তালিকা প্রকাশ করে তাতে আমি অখুশি।অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশে আজ অসমে এন আর সি-র তালিকা প্রকাশ হয়।মোট ৩.১১ কোটি মানুষের নাম নথিভুক্ত হয়েছে।নাম বাদ পড়েছে১৯,০৬,৬৫৭ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…