নিউজ

নির্যাতিতা তরুণীকে ধর্ষণ করা হয়নি, হাথরস কান্ডে সুপ্রিমকোর্টকে চাঞ্চল্যকর তথ্য দিল উত্তরপ্রদেশ সরকার

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডে নয়া মোড়। পুরো ঘটনা সাজানো। সবটাই রাজ্যকে বদনাম করার একটা প্রবনতা বিরোধী শিবিরের। নির্যাতিতা তরুণীর শরীরে কোনওরকম ধর্ষণের উল্লেখ পাওয়া যায়নি কোনও রিপোর্টে। এমনটাই সুপ্রিমকোর্টকে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। JJ হাসপাতালের প্রাথমিক রিপোর্ট এসেছে। তবে সেখানে নেই ধর্ষণের উল্লেখ। এমনকি এর আগেও নির্যাতিতা তরুণীর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ পাওয়া যায়নি ধর্ষণের। সেখানে গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছিল। যা প্রমাণ করেছিল যে, নির্যাতিত তরুণীকে অপহরণ করে খুন করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়নি বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। আর এবার সেই একই রিপোর্ট প্রকাশ করল JJ হাসপাতাল।

নির্যাতিতা তরুনীর শরীরের নমুনা পাঠানো হয়েছিল FSL-এও। কিন্তু সেখানেও একই কথা বলা হয়েছে। সেই রিপোর্টে ধর্ষণের কোনওরকম উল্লেখ পাওয়া যায়নি। তাহলে কি ধর্ষণ সত্যি হয়নি? নাকি পুরোটাই উত্তরপ্রদেশ সরকার দ্বারা চালিত একটি রিপোর্ট, যা মানুষকে আরও বিভ্রান্ত করছে? এই সকল প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে।

কিন্তু যদি সত্যি কোনও ধর্ষণজনিত ঘটনা না ঘটে থাকে, তাহলে নির্যাতিতা তরুণীর দেহ রাতের অন্ধকারে শেষকৃত্য করা হয়েছিল কেন? তাও আবার তার পরিবারের অনুপস্থিতিতে। এই প্রশ্ন উঠছে। কিন্তু তার উত্তর দিয়েছে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী। তিনি জানিয়েছেন, অশান্তি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। কারণ, নির্যাতিতা তরুণীর যখন দিল্লির সফরদজৎ হাসপাতালে ভর্তি ছিলেন, তখন সেই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়। আর শেষকৃত্যের সময় যাতে কোনও অশান্তি সৃষ্টি না হয়, সেই কারণেই উত্তরপ্রদেশ পুলিশ রাতের অন্ধকারে নির্যাতিতা তরুণীর দেহ শেষকৃত্য করেছিল বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী। সব মিলিয়ে যত দিন যাচ্ছে তত হাথরস কান্ড নতুন দিকে মোড় নিচ্ছে, তা বলাই যায়। পরবর্তী সময়ে ঘটনা কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর থাকবে গোটা দেশের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026