নিউজ

লকডাউনে কোনোরকম ধর্মীয় সমাবেশ আর বরদাস্ত করা হবে না, নির্দেশ কেন্দ্রের

করোনায় দেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০০ পার করে গিয়েছে, মৃত্যু হয়েছে ২০০ এরও বেশি। সম্প্রতি হু -এর তরফে জানানো হয়েছে দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তবে কিছু রাজ্যের ভ্রুকুটি চোখে পড়েছে। তার ফলে ওড়িশা ও পরে পঞ্জাব লক ডাউনের সময়সীমা আরও দীর্ঘায়িত করেছে। দুটি রাজ্যই লক ডাউনের মেয়াদ বাড়িয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত।

দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের পরে দেশের মোট করোনা সংক্রমণের ৩০ শতাংশই যোগ পাওয়া গিয়েছে ওই সমাবেশ থেকে। এছাড়া রাম নবমীর অনুষ্ঠান ঘিরে জমায়েতের ফলে চিন্তার ভাজ পড়ে যায় চিকিৎসক মহলে। তাই এবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে কোনোরকম ধর্মীয় সমাবেশ সম্পূর্ন নিষিদ্ধ রাখতে হবে।

এখন শুধু লক ডাউনের মেয়াদ বৃদ্ধি কয়েক মূহুর্তের অপেক্ষা মাত্র। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, লক ডাউনের মেয়াদ আরও বাড়তে পারে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলা প্রশাসনকে কঠোর হতে হবে এবং নজরদারি বাড়াতে হবে। আইন অমান্য করে ধর্মীয় অনুষ্ঠানে সমাবেশ করলে তাঁদের বিরুদ্ধে নিতে হবে কঠোর আইনি ব্যবস্থা। তাই এবার সংক্রমণের হার যাতে হাতের বাইরে না চলে যায় কেন্দ্রের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026