নিউজ

“কোনও একতরফা সিদ্ধান্ত নয়”, ভারতকে রীতিমতো হুঁশিয়ারী চিনের

বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিন সীমান্তে চলছে উত্তেজনা। এবার লাদাখের গালোয়ান উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে। আর এই সংঘর্ষের ফলে নিহত হয়েছেন ভারতীয় দুই জওয়ান সহ এক অফিসার। চিনের সেনাবাহিনীরও প্রাণহানী হয়েছে। আর এরপরই ভারতকে চিন একেবারে শাসানির সুরে জানিয়ে দিল, কোনো একতরফা সিদ্ধান্ত বা পদক্ষেপ থেকে বিরত থাকতে। না হলে পরিনতি ভালো নাও হতে পারে।

চিনের শীর্ষ কর্তারা দাবি করেছেন, ভারতীয় সৈন্যবাহিনী সীমানা লঙ্ঘন করে চিনের জওয়ানদের উপর হামলা চালাচ্ছে। এদিকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান হুঁশিয়ারী দিয়েছেন, ভারত যেনো প্রাসঙ্গিক চুক্তি মেনে চলে এবং ভারত ও চিন সীমান্তে ভারতীয় যেসমস্ত জওয়ানরা রয়েছেন তাঁরা যেনো সংযত থাকেন। এরপর তাঁরা যেনো সীমানা না পার করেন। ভারত ও চিন সীমান্তে যে উত্তেজনা ছড়িয়েছিল তা নিস্তেজ করার প্রক্রিয়াও চলছিল সমানতালে।

এদিকে পূর্ব লাদাখ সীমানা বরাবর উত্তেজনা ছড়ানোয় গালোয়ান থেকে চিন ও ভারতীয় সেনাবাহিনীকে সরানো হয়েছে বলে জানান সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। আর এর কিছুদিন বাদেই এমন ঘটনা ঘটেছে যার পলে চিনের তরপ তেকে রীতিমতো হুঁশিয়ারী দেওয়া হয় ভারতকে। আর এরপরই আলোচনায় বসে চিন। ভারতীয় সেনারা যাতে সীমানা লঙ্ঘন না করে সেই বিষয়ে রীতিমতো হুঁশিয়ার করেছে চিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026