নোবেল জয়ের পর প্রথমবারের জন্য ভারতে এসেছেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন তিনি। কিন্তু তারপরেও মোদী সরকারের সমালোচনা করলে ছাড়লেন না অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে ভারতের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ করছেন সাধারণ মানুষ, সেই মতো পরিষেবা পাচ্ছেন না তাঁরা।’
একই সাথে উপযুক্ত প্রশিক্ষণ ও চেষ্টার দ্বারা এই ব্যবস্থার উন্নতি ঘটানো সম্ভব বলে দাবি করেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর গবেষণার ক্ষেত্র যে ভারতবর্ষ, সেকথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতে শিক্ষা নিয়ে আমার কাজ। বাড়িতে একজন অসুস্থ হলে সর্বস্বান্ত হয়ে যায়। এটা বদলানো দরকার।’
দেশের উন্নতির জন্য মহিলাদের স্বাস্থ্যোন্নয়ন যে একান্ত প্রয়োজন সেকথাও এদিন মনে করিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘দেশের স্বাস্থ্যের উন্নয়নে মহিলাদের প্রতি আরও নজর দেওয়া উচিত। ‘প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরেই দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নোবেলজয়ীর প্রশ্ন তোলাকে অন্যভাবেই দেখছে অভিজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…