টেক বার্তা

হোয়াটসঅ্যাপ-ইউটিউব সহ অত্যাধুনিক ফির্চাস, নোকিয়া লঞ্চ করল অবিশ্বাস্য কী-প্যাড ফোন

ইন্টারনেটের যুগে আজকের দিনে দাড়িয়ে কি-প্যাড মোবাইলের ব্যবহার একপ্রকার নেই বললেই চলে। কম দামে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা নিজেদের সেরা স্মার্টফোন লঞ্চ করেছে বিশ্ববাজারে। যে কারণে কি-প্যাড মোবাইল ছেড়ে আজকের দিনে বেশিরভাগ মানুষ ব্যবহার করছেন স্মার্টফোন। তবে বর্তমানে প্রত্যেকটি টেলিকমিউনিকেশন সংস্থা মাসিক কিংবা বার্ষিক রিচার্জ প্ল্যান ঘোষণা করায় দুশ্চিন্তায় পড়েছে অনেক সাধারণ মানুষ। কারণ, প্রতি মাসে একটি বিরাট অংকের টাকা শুধুমাত্র মোবাইলে রিচার্জ করতে খরচ করতে হচ্ছে তাদের।

গ্রাহকদের এই সমস্যার কথা মাথায় রেখে ইতিমধ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও। নিজেদের স্মার্টফোনের পাশাপাশি কি-প্যাড ফোন লঞ্চ করে ভারতের বাজারের একটি বড় অংশ দখল করে ফেলেছে সংস্থাটি। মূলত, কি-প্যাড মোবাইলে রিচার্জ প্ল্যান কম হওয়ার কারণে অনেকেই যুক্ত হচ্ছেন এই সার্ভিসের সাথে।

এক কথায় বলা যেতেই পারে, ভারতের বাজারে একটি বড় অংশের সাধারণ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ব্যবহার করছেন কি-প্যাড ফোন। তবে সেই ফোন যদি হয় অত্যাধুনিক বৈশিষ্ট্যযুক্ত, তবে তো আর কথাই নেই। সম্প্রতি ভারতের বাজারে নিজেদের তুরুপের তাস লঞ্চ করেছে মোবাইল প্রস্তুত করার সংস্থা নোকিয়া। কি-প্যাড মোবাইলে গ্রাহকদের স্মার্টফোনের ফিলিংস উপলব্ধ করাতে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন কি-প্যাড মোবাইল তথা নোকিয়া-১১০ ৪জি এবং নোকিয়া-১০৬ ৪জি ভারতের এই বৃহৎ বাজার দখল করতে প্রস্তুত। কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, তাদের নতুন এই কি-প্যাড ফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গেম খেলার মত সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া এই ফোনে আরও রয়েছে এফএম রেডিও, ব্লুটুথ। চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে নোকিয়া-১১০ ৪জি ফোনের দাম রাখা হয়েছে ২,৩৯৯ টাকা এবং নোকিয়া-১০৬ ৪জি ফোনের দাম রাখা হয়েছে ২,১৯৯ টাকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026