রাজ্য

এবার রাজ্যে চালু হয়ে যাচ্ছে নন-সাবার্বান লোকাল ট্রেন পরিষেবা, অনুমতি রাজ্য সরকারের

করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন এর সময় থাকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি ১১ নভেম্বর থেকে প্রথম পর্যায়ের লোকাল ট্রেন পরিষেবা চালু হয়। কিন্তু এই পরিষেবা শহরগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল। শিয়ালদহ ও হাওড়া সাবার্বান রুটে এতদিন ট্রেন চলছিল। প্রাথমিকভাবে কি করে ভিড় সামলানো যাবে তা নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমানে রেল ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই সামলে নেওয়া গেছে। তাই এবার রাজ্য সরকার নন সাবার্বান এলাকায় লোকাল ট্রেন চালুর অনুমতি দিল।

এতদিন ধরে শুধু মাত্র শহরতলীর অংশগুলিতে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছিল। প্রাথমিকভাবে করোনা সংক্রমনের ভয়ে একটু প্রত্যন্ত এলাকার ট্রেন না চালানোর কথা ভেবেছিল রাজ্য সরকার। কিন্তু পরবর্তী সময় পরিস্থিতি অতটাও সংকটজনক নয় দেখেই এবার শহরতলী ছাড়া রাজ্যের অন্যান্য অংশে ট্রেন পরিষেবা চালু জন্য রেলকে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এই অনুমতি অনুযায়ী এবার থেকে ব্যান্ডেল কাটোয়া, কাটোয়া আজিমগঞ্জ, বর্ধমান আসানসোল ইত্যাদি সব নন সাবার্বান রুটে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। তবে রেল সূত্রে খবর গত শুক্রবার রাত অব্দি রাজ্য সরকারের অনুমতি পত্র রেলের কাছে এসে পৌঁছায়নি।

রাজ্য সরকারের অনুরোধ মেনে নিয়ে রেল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এতদিন তারা সব মিলিয়ে দৈনিক ৬৯৬ টি লোকাল ট্রেন চালায়। এরমধ্যে পূর্ব রেল চালাবে ৬১৫ টি ও দক্ষিণ পূর্ব রেল চালাবে ৮১ টি লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন চলবে ৪১৩ টি ট্রেন ও সেই জায়গায় হাওড়া ডিভিশনে প্রতিদিন চলবে ২০২ টি ট্রেন। এছাড়াও কালীপুজো এবং ছট পুজোর দিন পরিস্থিতি বুঝে ট্রেন চালিয়েছিল রাজ্য। প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ট্রেন চালানোতে তেমন কোন অসুবিধা না হওয়ায় এবার রাজ্য দ্বিতীয় পর্যায়ে লোকাল ট্রেন পরিষেবা চালু সবুজ সংকেত দিল। তবে যাত্রীদের অবশ্যই কোভিড প্রটোকল মেনে লোকাল ট্রেনে যাত্রা করতে হবে বলে কঠোর নির্দেশ দিয়েছে রাজ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026