ছোটপর্দার দীর্ঘদিনের অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী। দর্শকের মাঝে এক বিপুল পরিচিতি রয়েছে তার। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করেছেন তিনি। তবে এই মুহূর্তে নন্দিনী চ্যাটার্জী স্টার জলসার নতুন ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালোবাসা’য় দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন। অবশ্য অধিকাংশ ধারাবাহিকেই এই ধরনের চরিত্রে দেখা মেলে তার। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক ঝলকে সমুদ্র সৈকতে বিকিনি লুকেই সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
আপাতত অভিনেত্রী শেয়ার করে নেওয়া এই ছবিগুলির সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত হচ্ছেন নন্দিনী চ্যাটার্জী। সমুদ্র সৈকতে এই বেশে জলকেলিতে মত্ত থাকতে দেখা গিয়েছে তাকে। গোধূলি বেলায় সমুদ্র বক্ষে দাঁড়িয়েই এমন সব ছবি তুলে শেয়ার করেছেন তিনি। পাশাপাশি এই ঝলকগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখে নেটনাগরিকদের জায়গার নাম আন্দাজ করতে বলেছেন। তবে তিনি যে গোয়াতে যাননি সেকথা তার ক্যাপশনেই স্পষ্ট।
অভিনেত্রী নিজের এই ঝলক শেয়ার করে নেওয়ার পর থেকেই একাধিক নেটজনতা এক এক ধরনের মন্তব্য করেছেন। কেউ ইতিবাচক মন্তব্য করেছেন, আবার কেউ নেতিবাচক। কেউ তাকে দেখে মুগ্ধ হয়ে লিখেছেন, সমুদ্র সৈকতের থেকে অনেক বেশি নজর কাড়ছেন অভিনেত্রী। আবার কেউ তার পোশাক দেখে তাকে বয়স নিয়ে খোঁটা দিয়েছেন সরাসরি। তবে নেটজনতার কোন মন্তব্যের কোন প্রতিক্রিয়াই দেননি অভিনেত্রী। তিনি এই মুহূর্তে ছুটির মেজাজে মত্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…