‘ও আন্তাভা’ নোরা ফাতেহির সাথে এমন নেচে মঞ্চ কাঁপালেন Akshay Kumar, ঝলক দেখে অবাক ভক্তরাও

বলিউডের খিলাড়ি তিনি। সেই শুরুর সময় থেকেই সফলতার সাথে অভিনেতা হিসাবে দর্শকমহলে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে রেখেছেন তিনি। অ্যাকশন হোক কিংবা রোমান্স সবেতেই পর্দা কাঁপান তিনি। তার ছবি মুক্তি পেলেই হলে উপচে পরে ভিড়। মিডিয়ার পাতায় কারণে-অকারণে অভিনেতা চর্চায় থাকলেও নিজের সন্তানদের চিরকালই লাইমলাইট থেকে দূরেই রেখেছেন তিনি। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ একাধিকবার মিলেছে এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওর সূত্র ধরেই। পাশাপাশি চর্চিত বলিউডের খিলাড়িও।

সম্প্রতি ইনস্টাগ্রামের সূত্র ধরেই একটি ঝলক তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যেটি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। এই ঝলকে কোন একটি বড় অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানেই ‘পুষ্পা’র গানের তালে পারফর্ম করতে দেখা গিয়েছে অক্ষয় কুমার ও নোরা ফাতেহিকে। এদিন ‘ও আন্তাভা’ গানেই মঞ্চ মাতিয়েছিলেন বলিউডের এই দুই প্রথম সারির তারকা। তাদের ভক্তমহলের একাংশের দাবি, তারা নিজেদের পারফর্ম্যান্সের সূত্র ধরেই টেক্কা দিয়েছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। তবে নেটজনতার একাংশের প্রতিক্রিয়ায় এটুকু স্পষ্ট যে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া রিল ভিডিওটি মনে ধরেছে তাদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026