বলিউড

Nora Fatehi Corona Positive : কোভিডে কাবু নোরা ফাতেহি, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

আবারও দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ থাকছেন না তারকারাও। ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকারা করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম নোরা ফাতেহি। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী নোরা ফাতেহি সম্প্রতি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন, কোভিড তাকে বেশ ভালোভাবেই কাবু করেছে। তিনি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে করোনার সাথে লড়াই করছেন। এমনকি তিনি এও জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি শয্যাশায়ী রয়েছেন। তবে তিনি একেবারেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলেই জানিয়েছেন তিনি। সকলকে অভিনেত্রী কোভিডের সমস্ত নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং সাবধানে থাকতে বলেছেন। কোভিড তার উপর খুব খারাপভাবে প্রভাব ফেলায় সকলকে সতর্ক থাকার বার্তাই দিয়েছেন তিনি।

ইতিমধ্যেই জানা গিয়েছে বলিউডের একাধিক তারকারা করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয়বারের জন্য করণা আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। এর আগে ২০২০ সালে তিনি এবং তার বান্ধবী মালাইকা আরোরা দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। অর্জুন কাপুরের পাশাপাশি তার বোন অংশুলা কাপুর করোনা পজিটিভ হয়েছেন। বলিউডের প্রযোজক রিয়া কাপুর অর্থাৎ অর্জুন কাপুরের খুড়তুতো বোন এবং তার স্বামী কারাণ বলানীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত সকলেই কোয়ারেন্টিনে রয়েছেন।

এমনকি কয়েকদিন আগে শানায়া কাপুর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন করোনা পজিটিভ হওয়ার চার দিন আগেও তার রিপোর্ট নেগেটিভই ছিল। তার শরীরে করোনার সেরম কোনো উপসর্গ শুরুতেই দেখা যায়নি বলে জানিয়েছিলেন তিনি। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সকলকে করোনা পরীক্ষা করার কথা বলেছিলেন তিনি। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে সমস্ত নিয়মকানুন মেনেই চলছেন, তা তিনি সকলের উদ্দেশ্যে জানিয়েছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026