সবুজ পোশাকে অনুরাগীদের মনে ঝড় তুললেন নোরা ফাতেহি, দেখুন তাঁর সুন্দর ছবি

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। সম্প্রতি নিজের পোশাকের জন্যই চর্চায় নোরা। রইল ভিডিও।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে নিজের মেকাপ ভ্যান থেকে নামতে দেখা গিয়েছে। আর এই ভিডিওতেই সবুজ রঙের পোশাকে দেখা মিলেছে তার। সবুজ রঙের ফুলহাতা, ক্রপটপে ছিলেন তিনি। সাথে পরেছিলেন ফ্রান্ট স্লিটেড স্কার্টও। সবুজ রঙের সাথে সাদা পাইপিন দেওয়া ছিল। নিজের সাজ পূরণ করার জন্য চুলে হস্টেল বেঁধেছিলেন তিনি। পাশাপাশি পরেছিলেন সাদা স্টিলেটো। নিঃসন্দেহে সবসময়ের মতোই তাকে দুর্দান্ত লাগছিল। তাকে এই সাজে দেখে মুগ্ধ তার অনুরাগীরাও।

সম্প্রতি এই পোশাকেই নিজের মেকাপ ভ্যান থেকে নেমে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। মেকাপ ভ্যান থেকে সেটে ঢোকা পর্যন্ত পাপারাজিৎদের ক্যামেরা পিছু ছাড়েনি তার। তিনিও নিরাশ করেননি তাদের। একাধিক পোজে তার ছবি তোলার সুযোগ দিয়েছিলেন তাদের। এমনকি সেই এলাকায় উপস্থিত সকলেই ফোনের ক্যামেরা তাক করেছিলেন অভিনেত্রী দিকে। এরপরই অভিনেত্রী ঢুকে যান সেটের ভিতর।

এই লুক শেয়ার হওয়ার সাথে সাথেই, তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায় নেটনাগরিকদের একাংশের মাঝে। তাকে এই সাজে দেখার পর থেকেই একাধিক নেটনাগরিক একাধিক মন্তব্য করেছেন। তারা রীতিমত মুগ্ধ হয়েছেন অভিনেত্রীকে দেখে। ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে অভিনেত্রীর এই ভিডিওটি, যা দেখামাত্রই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।

বর্তমানে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’এর বিচারক অভিনেত্রী। ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়েই এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শো। এই সিজনে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করাণ কুন্দ্রা। নোরা ফাতেহির পাশাপাশি এই শোতে বিচারকের আসনে রয়েছেন নীতু কাপুর ও মার্জি পেস্তোনজি। কালার্স টিভির পর্দায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। এই শোয়ের একাধিক প্রোমো প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026