ভাইরাল & ভিডিও

Nora Fatehi: নেটমাধ্যমে নিজের নতুন মিউজিক ভিডিও শেয়ার হতেই নেটিজেনদের নাচের চ্যালেঞ্জ দিলেন নোরা!

নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও তা অস্বীকার করার জায়গা নেই। তার প্রতিটা নাচের স্টেপ রীতিমতো প্রতিমুহূর্তে মুগ্ধ করে সকলকে। প্রায়ই নানা মিউজিক ভিডিওতে কাজ করে থাকেন। সম্প্রতি তার নতুন একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। আর সেই মিউজিক ভিডিও মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ার পাতায় তার সমস্ত অনুরাগীদের এবং নেটিজেনদের নাচের চ্যালেঞ্জ জানালেন নোরা!

সম্প্রতি গায়ক গুরু রানধওয়ার (Guru Randhawa) গান ‘নাচ মেরি রানি’তে দুর্দান্ত নেচেছেন নোরা ফাতেহি। চারদিন আগে টি-সিরিজ থেকে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওতে নোরা ফাতেহি ও গুরু রানধওয়ারকে দেখা গিয়েছে। এই গানটি গেয়েছেন রানধওয়ার, জারহা এস খান (Zahrah S Khan)। লিরিক্স রশ্মী ভিরাগ (Rashmi Virag); মিউজিক তানিস্ক বাগচী (Tanishk Bagchi)। উল্লেখ্য, যে কোন ধরনের মিউজিক অ্যাপে এই গান এই মুহূর্তে যখন তখন শুনতে পারবেন শ্রোতারা। বর্তমানে গোটা নেটদুনিয়ায় সকল নেটনাগরিকদের মধ্যে এই গান এবং প্রতিটা বিটের সাথে নোরা ফাতেহির নাচের স্টেপ রীতিমতো ভাইরাল হয়েছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই নাচের স্টেপ শেয়ার করে তার সমস্ত অনুরাগী এবং নেটিজেনদের নাচের চ্যালেঞ্জ জানিয়েছেন নোরা ফাতেহি।

সম্প্রতি নোরা ‘নাচ মেরি রানি’ গানের সিগনেচার স্টেপ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি সকলের উদ্দেশ্যে চ্যালেন জানাচ্ছেন এই নাচের স্টেপ করে নিজের প্রতিভাকে দেখানোর জন্য। যাদের নাচ ভালো হবে তাদের নাচের ভিডিও নোরা ফাতেহি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন সকলের সাথে। সকলের উদ্দেশ্যে তিনি এও জানিয়েছেন, সেই নাচের ভিডিও শেয়ার করে তাকে যেন সকলে মেনশন করে দেন। নোরাকে ট্যাগ করার পাশাপাশি এই গানের সাথে নিজের ডান্স স্টেপ দেখিয়ে লিখতে হবে, ‘হ্যাশট্যাগ ডান্স উইথ নোরা’, ‘হ্যাশট্যাগ ডান্স মেরি রানি’। তিনি এও জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটা দুর্দান্ত পারফর্ম্যান্স দেখে ফেলেছেন।

উল্লেখ্য, ‘নাচ মেরি রানি’ গানটি এর মধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় ট্রেন্ডিং হয়েছে। অনেকেই এই গানের সাথে নিজের নাচের ভিডিও শেয়ার করছেন। সাধারণ থেকে তারকা সকলেই এই গানের সাথে নিজেদের নাচের ভিডিও বানাচ্ছেন। সম্প্রতি টেরেন্সের সাথে এই গানে নোরার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে এই গানের সাথে নোরার ডান্স স্টেপ প্রতিবারের মতই এবারেও মুগ্ধ করেছে সকলকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026