ভাইরাল & ভিডিও

Nora Fatehi: ক্যাট স্টাইলে পাথর সেটিং পোশাকে তাক লাগিয়ে চর্চায় নোরা ফাতেহি, রইল ঝলক

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই।

বর্তমানের অভিনেত্রী হিসাবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখে পড়ার মতো। নোরা ফাতেহি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরে। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমতো নজর কাড়ে সকলের। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক সাজের সূত্র ধরেই আবারো একাংশের রাতের ঘুম উড়িয়েছেন নোরা। রইল সেই ঝলক।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে মেকাপ রুম থেকে সেট পর্যন্ত একাধিক ঝলকের দেখা মিলেছে। ঝলকের শুরুতেই মেকাপ রুমে আই মেকাপ নিতে দেখা গিয়েছে নোরাকে। এরপরের ঝলকেই অভিনেত্রীকে পাপারাজিৎদের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে সোজা সেটে ঢুকে যেতে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রীকে লম্বা বাঁধা চুলে, গ্লসি মেকাপেই ক্যামেরার সামনে হাজির হতে দেখা গিয়েছিল। তার মূল্যবান পোশাক ছিল ক্যাট শর্ট স্টাইলের। গোটা পোশাকে লাগানো ছিল ছোট-বড় একাধিক স্টোন। এদিন নিজের এই ঝলক শেয়ার করে নিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ব্যাডি না হলে তার সাথে বসা যাবেনা। বলাই বাহুল্য, আবারো অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্র ধরেই আগুন লাগিয়ে দিয়েছেন ভক্তদের মনে। সেই ঝলক অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। আবারো নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে একাংশের মাঝে চর্চিত নোরা ফাতেহি।

Devparna Acharya

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026