কানাডিয়ান নৃত্যশিল্পী নোরা ফতেহি (Nora Fatehi) ভারতে এসেছিলেন কেরিয়ার তৈরি ও অর্থ উপার্জনের তাগিদে। মডেল ও নৃত্যশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন নোরা। তবে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এই শোয়ে নোরা ছিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি। কিন্তু বলিউডে তাঁর সুনাম তৈরি হয় 2018 সাল থেকে। নোরার হাত ধরেই আইটেম ডান্স আবারও স্থান করে নেয় হিন্দি ফিল্মের পর্দায়। বর্তমানে নোরা আইটেম ডান্সারের পাশাপাশি অভিনেত্রী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও একাধিক রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা মেলে তাঁর।
সম্প্রতি মুম্বইয়ের ফিল্ম সিটিতে নোরা মেকআপ ভ্যান থেকে নামতেই চমকে উঠেছিলেন পাপারাৎজিদের একাংশ। নতুন বছরে যেন অনেকটাই পরিবর্তিত হয়েছে নোরার স্টাইল স্টেটমেন্ট। এদিন নোরার পরনে ছিল শিমারি সিলভার রঙের ড্রেস। ড্রেসটি শর্ট। ফলে উন্মুক্ত ছিল নোরার মসৃণ পা। স্লিভলেস ড্রেসের কোমরের অংশে রয়েছে কাটআউট ডিজাইন। ফলে উন্মুক্ত রয়েছে নোরার কোমরের কিছুটা অংশ। ড্রেসটি বডিকন। এই ড্রেসের সাথে নোরার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। শিমারি সিলভার আইশ্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে পিচ রঙের ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে নোরার সিল্কি চুল।
নোরার দুই কানে রয়েছে পোশাকে সাথে মানানসই স্টোন স্টাডেড চেন ইয়ারিং। দুই হাতের আঙুলে রয়েছে অনেকগুলি স্টোন স্টাডেড আংটি। বাঁ হাতে রয়েছে মেটালিক ব্যান্ডের রিস্টওয়াচ। নোরার সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের মেটালিক সিলভার রঙের ব্যালেরিনা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। আগামী দিনে একটি অ্যাকশন মুভিতে দেখা যাবে নোরাকে। গত বছর এই ফিল্মের শুট সম্পূর্ণ হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…