বিনোদন

হীরের মতো ঝলসাচ্ছে পোশাক, নোরার চাবুক ফিগারে উত্তাল গোটা নেটদুনিয়া, দেখুন ভিডিও

নববর্ষ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বলিউড ডান্সার  নোরা ফতেহি (Nora Fatehi)-এর একটি ফটোশুট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নোরার পরনে রয়েছে একটি রুপোলি রঙের ট্রান্সপারেন্ট গাউন। নোরার ড্রেসটি হীরের মতো ঝলসাচ্ছে। ভিডিওটিতে ইতিমধ্যেই লাইকের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। নেটিজেনরা নোরার ফটোশুটের প্রশংসা করেছেন। এছাড়াও রিলিজ করেছে নোরার নতুন মিউজিক ভিডিও।  এই ভিডিওতে নোরা গুরু রণধাওয়া(Guru Randhawa)-এর  গাওয়া ‘নাচ মেরি রানি’ গানের সঙ্গে নেচেছেন নোরা।  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিউয়ারস-এর সংখ্যা আড়াই কোটিতে পৌঁছে গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন নোরা।

কিছুদিন আগেই  নোরা ফতেহির আরও একটি ডান্স ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে নোরাকে তাঁর মরক্কো স্কোয়াড-এর সঙ্গে ডান্স করতে দেখা যাচ্ছে। সম্প্রতি নোরা ফতেহির ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স-এর সংখ্যা দাঁড়িয়েছে 20 মিলিয়ন। ফলে নোরা সেলিব্রেশনের জন্য বেছে নেন ‘ডান্স ইন দি ডেজার্ট’ অর্থাৎ মরুভূমির বালিয়াড়ির বুকে নাচ। এই ভিডিওতে নোরার পরনে রয়েছে অফ শোল্ডার হোয়াইট ড্রেস। এই ড্রেসে নোরাকে অপূর্ব সুন্দরী লাগছে।

নোরা ফতেহি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য শৈশবেই নোরাকে কাজ শুরু করতে হয়। অভাবের তাড়নায় ছেড়ে দিতে হয় পড়াশোনা। সেই সময় নোরা বিভিন্ন ক্লাবে বেলি ডান্স করে অর্থ উপার্জন করতেন। একসময় বেলি ডান্সার হিসাবে নোরার খ্যাতি ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পরে নোরা ভারতে এসে মডেলিং-এর কাজ শুরু করেন। একসময় সুযোগ আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার। ‘বিগ বস’ জিততে না পারলেও নোরা ফতেহি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।এরপরই আসতে শুরু করে ফিল্মে আইটেম ডান্স করার অফার। কয়েকটি দক্ষিণ ভারতীয় ফিল্মে আইটেম ডান্স করার পর নোরার কাছে আসে জন আব্রাহাম (John Abraham)অভিনীত ‘সত্যমেব জয়তে’ ফিল্মে আইটেম ডান্সের অফার। এই ফিল্মে ‘দিলবর’ গানটি রিক্রিয়েট করা হয়। এই গানের সঙ্গে বেলি ডান্স করেন নোরা। একসময় মডেল-অভিনেত্রী সুস্মিতা সেন(Susmita sen)-এর একটি ফিল্মে ‘দিলবর’ গানটি ব্যবহার করা হয়েছিল। সেই সময় এই গানে সুস্মিতার পারফরম্যান্স প্রশংসনীয় হয়েছিল। নোরার ‘দিলবর’ ভিডিওটি রিলিজ করার পরেই সুস্মিতার সঙ্গে নোরার তুলনা শুরু হয়। কিন্তু সুস্মিতা সেন নোরার ‘দিলবর’কে নিজের ব্যক্তিগত পছন্দের তালিকায় স্থান দেন। তিনি বলেন, নোরার মত ডান্সার ‘দিলবর’কে পরিপূর্ণ করেছে। এরপর নোরাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত আইটেম ডান্সার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026