বলিউড

Moving In With Malaika: শোয়ের মাঝেই উঠে চলে গেলেন নোরা, মালাইকার সাথে ঠান্ডা গরমের সম্পর্ক এলো প্রকাশ্যে

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে সম্প্রতি একেবারে একটি ভিন্ন কারণে চর্চিত হচ্ছেন মালাইকা।

খুব সম্প্রতি ‘হটস্টার স্পেশালস্’এ শুরু হয়েছে মালাইকা আরোরর ‘মুভিং ইন উইথ মালাইকা’। সেখানেই খুব সম্প্রতি এক এপিসোডে আসতে চলেছেন নোরা ফাতেহি ও টেরেন্স লুইস। আর সেই এপিসোডেরই টিজার সম্প্রতি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই টিজারেই উঠে এসেছে নোরা ও মালাইকার ঠান্ডা গরম সম্পর্কের ঝলক। আর সেই ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে এই দুই অভিনেত্রী। সেই ভিডিওরই আরেক ঝলকে দেখা মিলেছে কারাণ জোহরেরও।

আসন্ন এপিসোডে ‘মুভিং ইন উইথ মালাইকা’তে মালাইকার সাথে একসঙ্গে বসে কথা বলতে দেখা যাবে নোরা ফাতেহি ও টেরেন্স লুইসকে। এদিন অতিথি হিসেবে থাকবেন তারাই। তবে সাম্প্রতিক টিজারে কথায় কথায় জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার টেরেন্সকে বলতে শোনা গিয়েছে, তিনি মালাইকার নাচের ধরন পছন্দ করেন। ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের সাথে তার নাচ বিজয় পছন্দ কোরিওগ্রাফারের। এই কথা শুনে হঠাৎই রেগে যান নোরা। তার কথায়, টেরেন্স একই কথা প্রয়োগ করেছেন তার ক্ষেত্রেও। আর তারপরেই ক্যামেরার সামনে থেকে উঠে চলে যান অভিনেত্রী। টিজারে টেরেন্সকে তাকে মানানোর জন্য যেতে দেখা গিয়েছে। নোরার সাথে মালাইকার এই ঠান্ডা গরম সম্পর্কের ঝলক প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে। আপাতত এই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই। উল্লেখ্য, সোম থেকে বৃহস্পতি হটস্টারেই দেখা যাবে এই শো। ঠিক রাত ৮’টায় সম্প্রচারিত হবে এটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026