নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে।
বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্ট হিসেবে রণবীর সিংও অন্যতম নাম। তিনিও এই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। তিনি বহু নারীর হার্টথ্রব। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন ‘ডান্স দিওয়ানে জুনিয়র’এর মঞ্চে। সেখানেই একই মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে রণবীর সিং ও নোরা ফাতেহিকে। সম্প্রতি সেই ভিডিওটি এই মুহূর্তে রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। রইল সেই ভিডিও।
বর্তমানে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’এর বিচারক অভিনেত্রী। ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়েই এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শো। এই সিজনে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করাণ কুন্দ্রা। নোরা ফাতেহির পাশাপাশি এই শোতে বিচারকের আসনে রয়েছেন নীতু কাপুর ও মার্জি পেস্তোনজি। কলোর্স টিভির পর্দায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। এই শোয়ের একাধিক প্রোমো প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।
সম্প্রতি অভিনেত্রী একটি রুপোলি রঙের লং ড্রেসে দেখা গিয়েছে। সম্ভবত পোশাকটি মেটালিক, অন্তত দেখে তাই মনে হচ্ছে। মেটালিক হওয়ার পাশাপাশি অনেকাংশে ট্রান্সপারেন্ট ছিল পোশাকটি। এই পোশাকে তার ফিগার একেবারে স্পষ্ট, যা দেখার পর থেকেই নিজেদের প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের পাশাপাশি তার অগণিত অনুরাগীরাও। নিজের লুক পুরো করার জন্য হালকা গ্লসি মেকাপে ছিলেন তিনি। পাশাপাশি চুলও খোলা রেখেছিলেন। পায়ে পড়েছিলেন মানানসই রুপোলি রঙের স্টিলেটো। নিঃসন্দেহে এই সাজেও তাকে দুর্দান্ত লাগছিল।
আর এই সাজেই নিজের অভিনীত ‘স্ট্রীট ড্যান্সার ৩’এর জনপ্রিয় গান ‘ হায় গার্মি’র তালে নেচেছেন অভিনেত্রী। তার সাথে রীতিমতো পাল্লা দেওয়ার চেষ্টায় ছিলেন রণবীর সিংও। তবে শেষপর্যন্ত অভিনেত্রীর বডি মুভমেন্টের কাছে হার মেনেছেন অভিনেতাও। নোরা ফাতেহির নাচের দক্ষতা দেখে অবাক খোদ অভিনেতাও। সম্প্রতি জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে এই দুই তারকার নাচের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে সেনসেশন হয়ে দাঁড়িয়েছে।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…