রেল চালানোর যথেষ্ট পরিমাণ পরিকাঠামো না থাকা সত্বেও ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, এমনই জানানো হল রেলের তরফ থেকে।
নির্বাচনের সংশোধনী বিল পাস হওয়ার পর থেকে শুরু হয়েছে রেল অবরোধ রাস্তা অবরোধ। আটকে পড়েছেন অনেক পর্যটক উত্তরবঙ্গে। তিন চারদিন ধরে হতে থাকা ও ক্রমাগত অবরোধের পরে আস্তে আস্তে রেল চলাচল স্বাভাবিক হচ্ছে। নটি ট্রেন আজ চালানো হবে এমনটাই জানা গেছে পূর্ব উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর থেকে।
তবে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন, যেমন হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল, শিয়ালদা আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, হাওড়া কাটিহার এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রভৃতি।
হাওড়ায় ফিরবে ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়বে কামরুপ সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা থেকে ছাড়বে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ছাড়বে বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…