নিউজ

আগামী ২৪ ঘন্টায় রাজ্যের এই জেলাগুলি নিয়ে বিশেষ বার্তা দিল হাওয়া অফিস

মকর সংক্রান্তির সকাল থেকেই একটু একটু করে বেড়েছে তাপমাত্রা, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাই পারদ উর্ধ্বমুখী হওয়ার কারন।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই পাঁচ জেলায় বৃষ্টিপাত হততে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : আরও একবার রাজ্যপালের বৈঠকে ‘না’ মমতার

উত্তুরে ঠান্ডা হাওয়ার পশ্চিমবঙ্গে ঢোকার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্জা।রবিবার রাজ্যে পশ্চিমাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের পূবালি হাওয়ায় রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প যার জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে।

এছাড়াও ঘন কুয়াশা ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, চন্ডীগড়, রাজস্থান ও পাঞ্জাব ও মধ্য প্রদেশে। বিহারে আগামী ২৪ ঘন কুয়াশায় ছেয়ে থাকবে। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026