তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টি উত্তরভারতে, ১ জুনেই কেরলে ঢুকছে বর্ষা
আইএমডি এর পূর্বাভাস মতোই উত্তর এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে প্রবল তাপপ্রবাহ চলছিল সমগ্র উত্তর এবং মধ্য ভারত জুড়ে। সেই তাপপ্রবাহ থেকেই সাময়িক স্বস্তি মিলল। ঝড়বৃষ্টির ফলে উত্তর এবং মধ্য ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা ৪-৫ ডিগ্রি কমে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৪৮ ঘন্টা এখনো বৃষ্টিপাত হবে উত্তর এবং মধ্য ভারত জুড়ে।
গত এক সপ্তাহ ধরে সমগ্র উত্তর এবং মধ্য ভারতে চলছিল প্রবল তাপপ্রবাহ। উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশে পারদ পৌঁছেছিল ৪৫ ডিগ্রির আশেপাশে। গতকালের ঝড়বৃষ্টির পর উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় তাপমাত্রা কমে ৫-৭ ডিগ্রি। আইএমডি আরও জানিয়েছে, এবার সঠিক সময়েই কেরলে ঢুকবে বর্ষা।
১লা জুনই কেরলে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ৩১শে মে থেকে ৮ই জুনের মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হবে, আর এর প্রভাবেই একদম সঠিক সময়েই এই বছর বর্ষা প্রবেশ করবে ভারতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…