সারা বিশ্বে মৃত্যুলীলার পর এই প্রথম কিমের দেশে থাবা বসালো করোনা ভাইরাস
করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না এই মহামারীর। উহান থেকে শুরু করে সারা বিশ্বে বিস্তৃতি লাভ করেছে মারণ করোনা ভাইরাস। তবে বেশ কিছু দেশ করোনা থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। এর তালিকাতে ছিল কিমের দেশ উত্তর কোরিয়াও। কিন্তু এবার কিমের দেশেও থাবা বসালো করোনা।
উত্তর কোরিয়ার কায়েসং শহরে প্রথম এক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আর এরপরেই এমার্জেন্সি ঘোষণা করেছে কিম। জারি হয়েছে কড়া লকডাউন।শনিবার সব জরুরি পরিষেবা ও করোনা প্রতিরোধক মূলক ব্যবস্থা নেবার জন্যি মিটিং করেছেন তিনি। সে দেশের সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে কড়া নিয়মের মধ্যে রাখা হয়েছে। আর ওই শহর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
আবার সে দেশের সংবাদমাধ্যম সূত্রে এটাও খবর এসেছে যে ওই ব্যক্তি অবৈধভাবে সীমানা অতিক্রম করে এসেছে। আর এরজন্য দক্ষিণ কোরিয়াকে দোষী মানা হচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার তরফে এই অভিযোগের কোনো বৈধতা নেই। ফলে কিমের এটা কূটনৈতিক চাল ও হতে পারে বলে অনেকে মনে করছেন। এদিকে সারা বিশ্বে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে উত্তর কোরিয়া বিভিন্ন দেশের বাণিজ্যিক জিনিস আদানপ্রদান করছে। এই দেশের আশেপাশের দেশ জাপান ও কোরিয়া সংক্রমিত হলেও কিমের দেশে ৬ মাস পরে সংক্রমণের খবর মিলল। যা বিশেষজ্ঞরা মানতে নারাজ। নিশ্চই কিছু লুকিয়েছে কিম এমনটাই অনেকে মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…