করোনার জেরে বন্ধ উত্তর সিকিম ভ্রমণ

বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা তো আগে থেকেই ছিল এবার দেশের অন্য রাজ্যের পর্যটকদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হল সিকিমে। গত ৫ মার্চ থেকে বিদেশি পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করেছিল সিকিম সরকার।

করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে দিন দিন আতঙ্ক গ্রাস করছে ভারতের নাগরিকদেরও। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে তাই বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আর সেই কারনেই এবার উত্তর সিকিমে বেড়াতে যাওয়া যাবে না বলে জানানো হল, রেড পাণ্ডা ফেস্টিভ্যালও (Red Panda Festival) বন্ধ করে দেওয়া হয়েছে করোনা আতঙ্কে।

আরও পড়ুন : করোনা আতঙ্কে জারি সরকারি নির্দেশ, কেরালায় বন্ধ সমস্ত সিনেমা হল

উত্তর সিকিমের দুই জুমসা অর্থাৎ লাচুং জুমসা আর লাচেন জুমসা যা সিকিম সরকার স্বীকৃত ‘লোকাল সেলফ গভর্নমেন্ট’ মিলিত সিদ্ধান্তে উপনিত হয়েছে যে করোনাভাইরাসের সংক্রমণের সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য দেশের কোনো অঞ্চলের পর্যটক বা শ্রমিকরা বর্তমানে যেতে পারবে না সিকিমে। লাচুং জুমসা নিষেধাজ্ঞার তারিখ জানিয়ে দিয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখা হবে বলে জানানো হয়েছে কিন্তু লাচেন জুমসা নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত থাকবে তা জানায়নি।

ভারতের বিভিন্ন প্রান্তে করোনা আক্রমন ছড়িয়ে গেলেও সিকিমে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। বিদেশের পর্যটকদের থেকে ভাইরাস ছড়ানোর আশঙ্কায় থেকে আগেই তাদের পর্যটনে নিষেধাজ্ঞা জারি করেছিল সিকিম সরকার। পূর্ব, পশ্চিম আর দক্ষিণ সিকিমে আপাতত কোন নিষেধাজ্ঞা জারি না হলেও ভবিষ্যতে হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026