নিউজ

নাগালের বাইরে রাজধানীর পরিস্থিতি, দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ২৪, গ্রেফতার ১০৬

দিল্লীর সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। ১০৬ জনকে গ্রেপ্তারসহ মোট ১৮ টি এফআইআর দায়ের করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে বেলা বাড়লে কোনো বড়সড় অশান্তি ঘটেনি তবে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন ধীরে ধীরে হিংসার আগুন ছড়াচ্ছে, পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করছেনা। এই মুহুর্তে একমাত্র উপায় হল সেনা মোতায়েন। তবে দিল্লীতে সেনা মোতায়েন করতে চাইছে না সরকার।

এরই মধ্যে বিজেপির তিন নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে দিল্লী হাইকোর্ট। বিজেপি নেতা কপিল মিশ্রর উস্কানিমূলক মূলক মন্তব্যের জেরেই এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে, ঘৃণা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।

আরও পড়ুন : দিল্লির হিংসার ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা

এই সংঘর্ষ নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন আমলা হর্ষ মান্দার। সেই মামলার শুনানির সময় বিজেপি নেতা কপিল মিশ্র উত্তর-পূর্ব দিল্লীতে যে বক্তৃতা দিয়েছিলেন তার রেকর্ড আদালতে তা শোনানো হয়। হিংসার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবীর, বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তালওয়ান্ত সিংকে নিয়ে গঠিত বেঞ্চে শুনানি হয়। ওই আবেদনে ক্ষতিপূরণ ও সেনা নামানোর কথাও বলা হয়েছে। এরপর উস্কানিমূলক মন্তব্যের জেরে তিন বিজেপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা তিনটের মধ্যে এফআইআর দায়ের করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026