নিউজ

দেশের প্রত্যেককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে, ঘোষণা এই দেশের

নরওয়ে : বিশ্বের কাছে এখন একটাই ত্রাস। সেটি হল, নোভেল করোনা ভাইরাস। যার আক্রমণে গোটা বিশ্ব বিপর্যস্ত হয়ে রয়েছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা পৃথিবী। এমন অবস্থায় কবে বিশ্বের বাজারে আসবে করোনা ভ্যাকসিন, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ববাসী। সর্বোপরি ভারতে কবে আসবে এবং কীভাবে সেটি বন্টন করা হবে, সেই প্রশ্ন সকলের মনে জাগছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি।। যদিও মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, আগামী বছরের শুরুতেই ভারতের হাতে আসবে একাধিক করোনা ভ্যাকসিন। তবুও এর নিশ্চয়তা একশো শতাংশ, এমনটা নিশ্চিত হয়ে বলা কঠিন। তবে ভারতে করোনার ভ্যাকসিন কবে আসবে এখনও যখন সকলের কাছে অজানা, ঠিক তখন ইউরোপের নরওয়ে ঘোষণা করে দিল বিনামূল্যে দেশের প্রত্যেককে করোনা ভ্যাকসিন বিলি করা হবে।

নরওয়ের প্রধানমন্ত্রী এরোনা সোলবার্গ এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা চাই যত বেশি সম্ভব মানুষ যাতে নিরাপদ, কার্যকর ভ্যাকসিনের সুবিধা পায়। সেজন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা আমরা ভাবছি।’

এর পাশাপাশি এমনটাও জানা গিয়েছে যে, নরওয়ের প্রতিবেশী দেশ সুইডেন তাদের প্রয়োজনের বেশি করোনা ভ্যাকসিন বাজার থেকে কিনবে এবং তা নরওয়েকে সরবরাহ করবে। যেখানে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ দিন গুনছে, সেখানে নরওয়ের এমন অভিনব সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026