বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে শিবসেনার প্রথম বৈঠক হলো আজ। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে উঠে এল একনাথ শিন্ডের নাম। সূত্রের খবর, উপ মুখ্যমন্তীর পদ নিতে অস্বীকার করেছেন আদিত্য ঠাকরে। এই সিদ্ধান্তে সায় রয়েছে শিবসেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরের। এক বর্ষীয়ান শিবসেনা নেতা জানিয়েছেন, ‘সরকারে যোগ দেওয়ার আগে আদিত্যের দু আড়াই বছর সংসদীয় রীতিনীতি বিষয়ে শিখে নেওয়া প্রয়োজন।’
আদিত্যকে বাদ দিয়ে একনাথ শিন্ডে ও সুভাষ দেশাইকে পছন্দ ছিল উদ্ভব ঠাকরের। তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নিল পরিষদীয় দল। সরকার গড়ার আগে ৫০-৫০ ফর্মুলায় শাসন ক্ষমতা ভাগ করে নেওয়ার শর্ত দিয়েছিল শিবসেনা। এবারের নির্বাচনে এনডিএ জোটের বিজেপি ১০৫ টি ও শিবসেনা ৫৬ টি আসনে জয় লাভ করেছে। এনডিএ জোটের পক্ষ থেকে দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…