সাইফ আলি খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলি খান। করিনা কাপুর খানের তুতো ভাইকেই মনে মনে বরের জায়গা দিয়েছেন ‘কেদারনাথের’ সারা। যা শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। কিন্তু কোন উত্তর দেননি বাবা সাইফ আলি খান।
এদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাট চুটিয়ে প্রেম করছেন একে অপরের সঙ্গে। ঠিক এরই মাঝে কাবাব মে হাড্ডি হতে রাজী আছেন সারা।
আপনি হয়তো অবাক হচ্ছেন এই সব শুনে। আরে মশাই, ২০১৮ সালে কফি উইথ করণ শোয়ে উপস্থিত হন এই বাবা আর মেয়ে। সেখানে করণ জোহরের প্রশ্নের উত্তরে সারা তাঁর মনের কথা জানান। সেখানে তিনি বলেন, রণবীর কাপুরকে বিয়ে করতে চান। এদিকে কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতেও চান সারা।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পরই কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান নবাব কন্যা। ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েলের শ্যুটিংয়ের সময় কার্তিকের সঙ্গে সারার সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছড়ায়। যদিও সেই সম্পর্ক ভেঙ্গেও যায়। এরপর পর সারা নাম জড়ায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কেসে এবং বলিউড ড্রাগ কেসে। এনসিবি-র জেরার মুখেও পড়েন সারা। তবে এখন কার সঙ্গে প্রেম করছেন তা সিক্রেট।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…