গত বুধবার, সাধারন মানুষের আনলিমিটেড কলের ওপর বাধা সৃষ্টি করেছে জিও। এবার থেকে অন্যান্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে দিতে হবে ছয় পয়সা। জিওর পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের জন্য গ্রাহকদের অতিরিক্ত দাম দিতে হবে। অনেকের মতে জিও সংস্থা নিজেদের কথা রাখেনি, কারন জিওর পক্ষ থেকে বলা হয়েছিল কথা বলার জন্য কোনো চার্জ লাগবে না। যদিওবা জিওতে কল করার জন্য কোনো টাকা দিতে হবে না গ্রাহকদের।
জানা যাচ্ছে, জিওর সব গ্রাহককে মিনিটে ছয় পয়সা দিতে হবেনা। যেসব গ্রাহকরা ৯ অক্টোবরের আগে আগে রিচার্জ করেছেন তাদের অতিরিক্ত চার্জ দিতে হবে না। ১০ অক্টোবর বা তার পরে যারা রিচার্জ করবেন একমাত্র তাদের অতিরিক্ত চার্জ দিতে হবে।
ইতিমধ্যে ১০ থেকে ১০০ টাকার মধ্যে একাধিক টপআপ প্ল্যান করেছে জিও। আইইউসি চার্জ গ্রাহকদের কাছ থেকে নেওয়ার জন্য এমন পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। পোষ্ট পেড কানেকশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম। অন্য নেটওয়ার্কে কল করলে দিতে হবে ছয় পয়সা প্রতি মিনিট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…