নিউজ

বাড়ি পাঠানো যাবে না সমস্ত শ্রমিকদের, নির্দেশিকা জারি কেন্দ্রের

দিল্লি : করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে জারি করা লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্র। আর এরপরই রাজ্য সরকারের তরফে শ্রমিকদের বাড়ি ফেরাতে তোড়জোড় শুরু হয়। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকদের ট্রেনে করে বাড়ি ফেরানো শুরু হয়েছে। রাজ্যগুলোর এই মনোভাবে বিরক্ত কেন্দ্র। তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্র সরকার।

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোন শ্রমিক বাড়ি আসতে চাইলেই তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই ছাড় দেওয়া হয়নি। শুধুমাত্র, লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়া ও সমস্যায় রয়েছে এমন শ্রমিকদের জন্যই লকডাউনের মধ্যেও ছাড় দিয়েছে কেন্দ্র। তাই, সব শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা না করতেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোকে।

বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য প্রচুর আবেদন এসেছে রেল মন্ত্রকের কাছে। এর প্রেক্ষিতে রবিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা রাজ্যগুলোকে ই-মেল মারফত লকডাউনের মধ্যে এই ছাড়ের মূল উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দেন। তিনি জানান, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য কোন ব্যবস্থা করেনি সরকার। শুধুমাত্র লকডাউনের কারণে আটকে পড়ার ফলে সমস্যার মধ্যে রয়েছেন যারা, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্যই সরকার এই ছাড় দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026