জীবনযাপন

ওজন কমানোর জন্য না খেয়ে থাকছেন ? এর ফলে শরীরের কি কি ক্ষতি হয় জানুন-

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : নিজেকে সুন্দর দেখাতে ওজন কমাতে কে না চায়। কিন্তু এই ওজন কমাতে গিয়ে অনেকেই দীর্ঘসময় না খেয়ে থাকে বা একদমই খাওয়াদাওয়া ছেড়ে দেয়। এতে হয়তো প্রাথমিক ভাবে কিছু ওজন কমতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে এরকম করতে থাকলে তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। জেনে নিন ওজন কমাতে না খেয়ে থাকলে শরীরের কী কী ক্ষতি হতে পারে।

অনেকক্ষণ না খেয়ে থাকলে শরীরের মেটাবলিজম কমে যায়। ফলে শরীরের ফ্যাট কমার বদলে শরীর অসুস্থ হয়ে পড়বে, দূর্বল হয়ে পড়বে। চিকিৎসকরা বলছেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ১২০০ কিলো ক্যালোরির কম খেলে অনেকটাই কমে যায় মেটাবলিজমের পরিমাণ। এতে শরীরের শক্তির ব্যবহার কমে যাবে, শরীর হয়ে পড়বে দূর্বল। এছাড়া আলসার, গ্যাসট্রিক, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

তাহলে কি করা উচিত?

ডায়েট মানে না খেয়ে থাকা নয়। শরীরের প্রয়োজন মতো পরিমিত ক্যালোরির খাবার খাওয়া উচিত। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ফাইবার ও ভিটামিনের সুষম ব্যালেন্স মেনে চলা উচিত। ওজন কমাতে হলে প্রথমেই বাদ দিতে হবে সমস্ত জাঙ্ক ফুড, কোল্ড-ড্রিংক্স এইসব। ফ্যাটযুক্ত খাবার খাওয়া ছাড়তে হবে। সারা দিন বারবার খেতে হবে, কিন্তু পরিমাণে অল্প; এতেই উপকার পাওয়া যাবে সবচেয়ে ভালো।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026