মলয় দে নদীয়া: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ প্রথম দিনে যথেষ্ট লম্বা লাইন চোখে পরলো প্রতিটা রেশনের দোকানেই। সকাল থেকে একভাবে বিভিন্ন প্রশ্নের উত্তরে মেজাজ হারাচ্ছেন অনেক রেশন ডিলারই। কিন্তু নদীয়ার শান্তিপুরে পটেশ্বরী লেন তিলিপাড়ার অরিন্দম পালের ফেয়ার প্রাইস শপে সম্পূর্ণ ভিন্ন চেহারা। নির্ধারিত চোখ দিয়ে মার্কিং করা স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই লাইন।
বৃদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধকতার যুক্ত লাইনে দাঁড়ালেই সাথে সাথে পাশে রাখা চেয়ারে বিশ্রাম নেওয়ার পরামর্শ এমনকি হাতের কাজ ফেলে, সোজা নিজে হাতে এসে তুলে দিচ্ছেন ছোট একটি বস্তা। যার মধ্যে সরকারি নির্ধারিত নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি করে রাখা 5 কেজি চাল, 500 গ্রাম ডাল, 3 কেজি আলু, 100 গ্রামের একটি সয়াবিনের প্যাকেট, সরষের তেল আড়াইশো গ্রাম,একটি লবনের প্যাকেট, হলুদের প্যাকেট, একটি সাবান । গতকালই তিনি সিদ্ধান্ত নেন এ ধরনের চিন্তা ভাবনার তাই রাতেই ব্যবস্থা করে রেখেছিলেন খাদ্য সামগ্রীর এরকম 22 টি বস্তা।
অরিন্দম বাবু জানান “সরকার নির্ধারিত খাদ্য সামগ্রী প্রত্যেকের অধিকার। তা থেকে অন্যকে দেওয়া সম্ভব হয়না তাই সম্পূর্ণ নিজের উদ্যোগে আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র।” এ ধরনের উপভোক্তা এই রেশন শপের অন্তর্ভুক্ত এলাকার বাইরে থেকেও অনেকেই এসেছেন। কারো বা রেশন কার্ড, প্রতিবন্ধী শংসাপত্র কোনটাই নেই, তবু মিলল রেশন মানবিক ডিলারের কাছ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…