অফবিট

জন্ম থেকেই নেই দুই হাত, কিন্তু এই কন্যা একজন সফল গাড়ির চালক

শ্রেয়া চ্যাটার্জি : পৃথিবীতে যে সমস্ত মানুষেরা তাদের অক্ষমতাকে তাদের শক্তিতে পরিণত করে, তারাই সমস্ত মানুষের কাছে আদর্শ মানুষ হয়ে ওঠেন। এদের মধ্যে একজন হলেন ২৮ বছরের কন্যা জিলুমল ম্যারিয়ট থমাস। যিনি জন্ম থেকেই থ্যালিডোমাইড সিনড্রোমে আক্রান্ত। যার ফলে জন্ম থেকেই তিনি তার দুই হাত না নিয়েই জন্মেছেন।

এমন অবস্থায় যে কোনো মানুষই শারীরিকভাবে না হোক মানসিকভাবে দমে যাবেন, কিন্তু জিলুমল তা হননি । কোনমতেই তিনি কোন কিছু থেকেই পিছিয়ে থাকেননি। তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল গাড়ি চালানোর। এমন স্বপ্ন কেও তিনি বাস্তবে রূপান্তরিত করেছেন। শুধুমাত্র তার মনের জোরে। শারীরিক প্রতিবন্ধকতা কে জয় করে তিনি গাড়ি চালিয়েছেন।

আরও পড়ুন : আগামী ৬ মাস বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তার নিজের একটি গাড়ি হবে এবং সে গাড়িটি চালিয়ে তিনি করিমপুর এর রাস্তা দিয়ে চালাবেন, যে জায়গাটি তার গ্রাম থোডুফুঝার কাছে।২০১৪ সালে জিলুমল থোডুফুঝার রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে অনুমতি নিতে যান যে, তিনি কোন ড্রাইভিং লাইসেন্স পাবেন কিনা? তাদের তরফ থেকে কিন্তু তাদের অফিসাররা পরিষ্কার জানিয়ে দেন তার এই শারীরিক অক্ষমতার জন্য তাকে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স তারা দিতে পারবে না। কিন্তু যদি এমন কোনো উদাহরণ তাদেরকে দেখাতে পারেন যে, এমন শারীরিক অক্ষমতা নিয়েও আগে অনেকে গাড়ি চালিয়েছে তবে তারা তাকে লাইসেন্স দেবে বলে জানায়। এরপরেও তিনি ভেঙে পড়েননি। তিনি ক্রমশ খুঁজতে শুরু করলেন এমন কে আছে যে এ রকম শারীরিক অক্ষমতা নিয়ে লাইসেন্স যোগাড় করতে পেরেছেন, অবশেষে তিনি সফল হন। তিনি খুঁজে পান বিক্রম অগ্নিহোত্রীকে, যিনি প্রথম মানুষ হাত ছাড়া ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন।

দু’বছর আগে জিলু মল প্রথম তার নিজের গাড়ি কেনেন। এবং তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান। তিনি একটি গ্রাফিক ডিজাইনার কোম্পানিতে চাকরিও করেন। তবে গাড়িটি কেনার আগে তার তাকে তার মা-বাবাকে অনেক ভাবে বোঝাতে হয়েছিল। তার বাবা একজন চাষী মা একজন গৃহবধূ। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ২০১৮ সালে তিনি হাইকোর্টে পর্যন্ত যান। কিন্তু তারপরেও তিনি কিছুতেই লাইসেন্সটি পারছিলেন না। সব জায়গা থেকেই তাকে শারীরিক অক্ষমতার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এমন একটি দিন আসে, যেদিন তার স্বপ্ন সেদিন বাস্তব হয়।

আরও পড়ুন : ‘ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে’, মোদীকে বললেন মমতা

এই কন্যাকে দেখে সত্যি বলতে ইচ্ছা করে ‘আমরা নারী, আমরা সব পারি’। এমনিতেই মেয়েরা দশোভূজা। তারা ইচ্ছা করলে সবকিছু করতে পারে। কিন্তু দুই হাত না থাকা সত্বেও কিভাবে তিনি গাড়ি চালানোর স্বপ্নকে বাস্তবায়িত করলেন এইটাই বিস্ময়ের এবং একই সাথে আনন্দের। এই সমস্ত কন্যারাই তো আমাদের দেশের মানুষ এর কাছে আদর্শ মানুষ হয়ে উঠতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026