দিল্লিতে এক ঘনিষ্ঠদের অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে প্রধান বক্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। সেখানে একজন প্রবীণ কর্ণাটক থেকে এসেছিলেন আশির্বাদ দিতে। তিনি ভরা সভায় সকলের মাঝে অমিত শাহকে আশির্বাদ করে বলেন, ‘ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হোন।’ এই কথা শোনা মাত্রই সকলে অবাক হলেও করতালি দিয়ে তাকে সম্মান জানান।
এই কথা শোনা মাত্র ‘ভুরু কুঁচকে’ কিছুটা অস্বস্তি প্রকাশ করেন অমিত শাহ। পরক্ষণে তিনি গুরুজনের আশির্বাদ নিতে দ্বিধা করেননি।
এখন অমিত শাহের বয়স ৫৪। গতকাল তার জন্মদিন। পাঁচ বছর পর তিনি প্রায় ষাট বছর ছুঁয়ে যাবেন আর মোদী ৭৪। তাহলে কি মোদীর পর অমিত শাহ ভারতের প্রধানমন্ত্রী হবেন? এই নিয়ে রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই চলছে জল্পনা। যাইহোক এটা মানতেই হবে মোদী অমিত একসাথে সারা ভারতবর্ষে একটা আলাদাই প্রভাব ফেলেছে।
সকলের আশা ছিল রাজনাথ সিং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। কিন্তু রাজনাথ সিং এর বদলে অমিতকে স্বরাষ্ট্রমন্ত্রী করে মোদীর উত্তরসূরি কে হবেন তার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজকাল অমিত শাহকে জনসভায় অনেকে ‘হিন্দুস্থান কা শের’ বলে সম্বোধন করেন। পাঁচ বছর পর কি আবার বিজেপি সরকার কেন্দ্রে সরকার গড়বে? সরকার গড়লেই প্রধানমন্ত্রী কে হবে? মোদী না অমিত? এখন শুধু সময়ের অপেক্ষা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…