জীবনযাপন

শুধুমাত্র ত্বকের জন্য নয়, অ্যালোভেরা চুলের খুশকি কমাতেও সাহায্য করে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : রুক্ষ, শুষ্ক ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার উপকারিতা আমরা সকলেই জানি। ত্বকের যত্ন নিতে অনেকেই নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করে থাকে। কিন্তু শুধুমাত্র ত্বকের পরিচর্যাই নয়, চুলের যত্ন নিতেও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। খুশকি দূর করতে খুবই উপকারী অ্যালোভেরার জেল।

অ্যালোভেরার রসঃ সপ্তাহে দুইবার অ্যালোভেরার রস দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করলে দূর হবে খুশকি। চুলে শ্যাম্পু করে অ্যালোভেরার রস লাগান চুলে। এরপর সুতির কাপড় দিয়ে ভালো করে ১৫ মিনিট মুড়ে রেখে প্রাকৃতিক ভাবে শুকিয়ে নিন।

অ্যালোভেরার পেস্টঃ অ্যালোভেরার পেস্ট তৈরি করে সেটা মাথার তালুতে ঘষে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। মাসে দুইবার এমন করলে খুব তাড়াতাড়িই খুশকি থেকে মুক্তি পাবেন।

অ্যালোভেরা জেলঃ অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে মাথার তালু থেকে চুলের নীচ পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। অ্যালোভেরার জেল প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুল।

অ্যালোভেরা হেয়ার প্যাকঃ তিন টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে তৈরি করুন অ্যালোভেরা হেয়ার প্যাক। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে নিন। নিয়মিত এটি ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের ঔজ্জ্বল্যও বাড়বে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026