বিনোদন

Sourav-Darshana: ওটিটি নয়, বড় পর্দায় পুজোর পর আসতে চলেছে সৌরভ-দর্শনার ‘অল্প হলেও সত্যি’

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহের দরজা অবশেষে ৫০ শতাংশ লোকজন আর করোনা বিধিনিষেধ মেনে খুলেছে সিনেমা হলের দরজা। ৫০ শতাংশ হলেও লাভের মুখ দেখছে সকলেই। অন্যদিকে ইতিমধ্যেই দুর্গাপুজোয় আসতে চলেছে বেশ কয়েকটি বিগ বাজেটের বাংলা সিনেমা। তবে দুর্গা পুজোর পর মাঠে স্বমহিমায় নামছে ” রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট “। নতুন ছবির নাম ‘ অল্প হলেও সত্যি’। এই প্রথমবার পরিচালক হিসেবে কাজ করছেন সৌম্যজিৎ আদক। তবে এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং অ্যাড ফিল্মে কাজ করেছেন তিনি।

আর প্রথমবার রুপোলি পর্দায় জুটি হিসেবে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বনিককে। জুন মাসেই জানা গিয়েছিল নতুন ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত্যি’তে এরা জুটিতে কাজ করবে বাংলা ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম চর্চিত ও বিতর্কিত নায়ক সৌরভ দাস ও দর্শনা বনিকক। কিন্তু দুর্গা পুজোর আগেই বড় চমক দিল এই প্রযোজনা সংস্থা। সূত্র থেকে জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ হিসাবে নয় বরং পরিচালক সৌমজিত আদকের ‘অল্প হলেও সত্যি’ ছবির আকারে মুক্তি পাবে সেলুলয়েড পর্দায়। 

সোমবার নবাগত পরিচালক সৌম্যজিৎের জন্মদিন৷ আর নিজের জন্মদিনের দিন এই সুখবরটি সকল অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছেন পরিচালক। শুধু তাই নয়, এদিন মুক্তি পেয়েছে ছবির লোগো পোস্টার। পুজোর পরই রুপোলি পর্দায় মুক্তি পাবে ‘অল্প হলেও সত্যি’ । উল্লেখ্য এই সিরিজে প্রথমে সৌরভ দাসের সঙ্গে স্বস্তিকা দত্তর জুটি বেঁধে অভিনয় করার কথা ছিল। তবে ব্যস্ত শিডিউল আর ধারাবাহিকে অভিনয় করার জেরে শেষ মুহূর্তে সরে দাঁড়াতে বাধ্য হন স্বস্তিকা।

সৌরভ -দর্শনা এই জুটিকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহী সকলে। এই দুজন ছাড়াও অভিনয় করছেন ঋষভ বসু ,সৃজনী মিত্র সহ আরও অনেকে। অনেকের প্রশ্ন ‘অল্প হলেও সত্যি’ ওয়েব সিরিজের বদলে কেন বড় পর্দায় মুক্তি পাবে ’? সৌমজিৎ এক সংবাদমাধ্যমে জানালেন, এই গল্পটি যখন বানানোর কথা হয়, তখনও তো সিনেমা হল বন্ধ ছিল। তাই গল্পটি মুক্তির উপায় ছিল ওটিটি প্ল্যাটফর্ম। আর এখন সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা শুনেছবির নির্মাণে গোটা প্রযোজনা সংস্থা খুশি। করোনা পরিস্থিতি অনেকেটা স্বাভাবিক হয়েছে। সেই কারণেই এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত’।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026