খেলা

IND vs RSA: রাহুল কিংবা হার্দিক নন, প্রোটিয়া সিরিজে কোহলির মাথাব্যথার কারণ হবেন এই ক্রিকেটার

অপেক্ষার আর মাত্র কয়েকটি দিন বাকি। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ৯ জুন থেকে ১৯ জুন পর্যন্ত। এই সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একাধিক নতুন রেকর্ড গড়তে চলেছে ভারত। তবে সেই রেকর্ড লিখবেন ভারতের তরুণ ক্রিকেটাররা। এর কারণ অবশ্য আর কিছুই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকরা বেশিরভাগ তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহর মতো সিনিয়র খেলোয়াড়দের।

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে। একই সঙ্গে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। বিরাট কোহলির অনুপস্থিতিতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়াস আইয়ারের ৩ নম্বরে ব্যাট করার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়াস আইয়ার ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।

আপনাদের জানিয়ে রাখি, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। শেখর ধাওয়ানের নেতৃত্বে সে যাত্রায় শ্রেয়াস আইয়ার সুযোগের সদ্ব্যবহার করেন। ৩ নম্বরে ব্যাট করে মোট ২০৪ রান করেন। সেই টি-টোয়েন্টি সিরিজে ‘ম্যান অফ দ্য সিরিজ’ পুরস্কার পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। এমনকি বিরাট কোহলির চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন শ্রেয়াস আইয়ার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির স্থানে শ্রেয়াস আইয়ার ৩ নম্বরে ব্যাটিং করার সুযোগ পেলে বিরাট কোহলিকে সমস্যায় ফেলতে পারেন তিনি। ইতিপূর্বে, শ্রেয়াস আইয়ারও টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেখানে অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি বছরের পর বছর ব্যাট করেছেন। আপনাদের জানিয়ে রাখি, শ্রেয়াস আইয়ার এখনো পর্যন্ত ৩৬ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮০৯ রান করেছেন। আসন্ন দিনে ভারতীয় দলে জায়গা পাকা করতে দক্ষিণ আফ্রিকা সিরিজ হতে পারে তার সৌভাগ্যের চাবিকাঠি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026