যতদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাস নিয়ে আলোচনা হবে ততদিন বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে উঠে আসবে ভারতের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের নাম। কিভাবে বলকে পিটিয়ে খেলার জন্য উপযুক্ত করতে হয় তা হয়তো তার চেয়ে ভালো জানেন না কোন ব্যাটসম্যান। শুরু থেকেই চার-ছক্কার ফুলজুরিতে বিরোধী দলের ঘুম ওড়াতে বিশেষভাবে পারদর্শী ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে তার মত কিংবদন্তি ক্রিকেটারও ভয় পেতেন এই বিস্ফোরক বোলারকে।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎ করে সম্প্রতি এমন তথ্য দিয়েছেন বীরেন্দ্র শেবাগ। যে তথ্যটি প্রকাশ্যে আসার পর রীতিমতো অবাক হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। যেখানে কিংবদন্তি বোলার শোয়েব আখতার কিংবা ব্রেট লি-কে আড়ে হাতে খেলতে ভালবাসতেন এই ক্রিকেটার সেখানে কি না তিনি ভয় পেতেন এক স্পিনারকে?
সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শোয়েব আখতার, ব্রেট লি বা ম্যাকগ্রাকে মোকাবেলা করতে মোটেও ভয় পেতেন না তিনি। তবে শ্রীলংকান স্পিনার মুথাইয়া মুরলিধরনের বিপক্ষে উইকেট হারানোর ভয় পেতেন তিনি। তিনি আরও বলেন, মুথাইয়া মুরলিধরন একমাত্র ক্রিকেটার যার বিপক্ষে রান করার কৌশল অর্জন করতে তার ৭ বছরেরও বেশি সময় লেগেছিল।
তিনি সংবাদমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকার বলেন,”সকলেই ভেবেছিল যে, শেন ওয়ার্ন বা শোয়েব আখতার বা ব্রেট লি বা গ্লেন ম্যাকগ্রাকে ফেস করা সবচেয়ে ভয়ের বিষয়। কিন্তু আমি মনে করি, মুরলিধরনের ‘দুসরা’ খেলাটা সবচেয়ে কঠিন এবং এটার বিরুদ্ধে আমি দীর্ঘ কয়েক বছর লড়াই করেছি। আমার সর্বদাই মনে হয়েছে, ক্রিকেট ইতিহাসে তাকে খেলা আমার জন্য সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা ছিল।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…