নিউজ

Paytm: পকেটে আর পড়বে না টান, কম খরচে Paytm থেকেই এবার বুক করুন অটো রিক্সা

বর্তমানে দৈনন্দিন জীবনে ডিজিটালাইজেশন জড়িয়ে গিয়েছে পদে পদে। আধুনিক সুযোগ সুবিধা বাড়াতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এতদিন কিছু নির্দিষ্ট অ্যাপের (Cab Booking App) মাধ্যমে ক্যাব, বাইক বুক করা যেত। তবে এবার এল আরেক বড় সুখবর। Paytm অ্যাপ গ্রাহকদের জন্য নিয়ে এল এক দারুণ উপহার। এই অ্যাপ থেকেই এবার বুক করা যাবে অটো রিক্সা। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল এই প্রতিবেদনে।

ক্যাব, বাইক বুক করার জন্য একাধিক মোবাইল অ্যাপ ছিল আগে থেকেই। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি অ্যাপ। তবে ক্যাব বা বাইক নয়, Paytm এর মাধ্যমে বুক করা যাবে অটো রিক্সা। জানা যাচ্ছে, নম্মা যাত্রী অ্যাপের সঙ্গে হাত মিলিয়ে ONDC এর মাধ্যমে এই পরিষেবা চালু করতে চলেছে Paytm। অর্থাৎ Paytm এর মাধ্যমে অটো রিক্সা বুক করার পর স্ক্রিনে দেখা যাবে ‘পাওয়ারড বাই নম্মা যাত্রী’।

উল্লেখ্য, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ONDC যা কিনা দোকানদার বা ক্রেতাদের মার্কেটপ্লেস দিয়ে থাকে, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই নতুন পরিষেবাটি চালু করবে Paytm। জানা যাচ্ছে, Paytm এর প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয় শেখর শর্মার কিছু শেয়ার রয়েছে এই প্ল্যাটফর্মে। Ola, PhonePe, Meesho র মতো অ্যাপও রয়েছে এই প্ল্যাটফর্মে।

নিত্যযাত্রীদের কাছে অ্যাপ ক্যাব পরিষেবা ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। এই মাধ্যমে যে অ্যাপগুলি রয়েছে সেগুলিও বাজারে বেশ নাম করা। তবে ক্যাবের তুলনায় অটো রিক্সার ভাড়া কম হওয়ায় Paytm এর এই নয়া পরিষেবায় অনেকেরই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, নম্মা যাত্রী অ্যাপটি বিগত দু বছরে দেষের বিভিন্ন শহরে প্রায় ৩.৭৩ কোটি রাইড চালিয়েছে। এর মধ্যে অটো রিক্সার সংখ্যাই ছিল বেশি। জানা যাচ্ছে, Paytm এর এই পরিষেবাটি আপাতত কিছু শহরে পরীক্ষামূলক ভাবে শুরু করা হচ্ছে। পরবর্তীতে তা বাড়ানো হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026