রাজ্য

বিপদ কেটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর, মধ্যরাতে জ্ঞান ফেরার পর কমানো হল ভেন্টিলেশন সাপোর্ট

প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার শরীরে কার্বন-ডাই-অক্সাইড জমে যাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল চিকিৎসকদের। ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাকে। দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মধ্যরাতে গিয়ে জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। জ্ঞান ফেরার পর উন্নতি দেখে চিকিৎসকরা ধীরে ধীরে তাকে ভেন্টিলেটার থেকে বার করেছে। বর্তমানে তার শরীরে অক্সিজেন মাত্রা অনেক কম হলেও কার্বন ডাই অক্সাইড মাত্রা নিয়ন্ত্রণ আছে।

গতকাল দুপুরে হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর খারাপ শুরু হয়। তৎক্ষণাৎ বুদ্ধবাবুকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বুদ্ধবাবুর শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে। তিনি বাড়িতে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকেন। প্রায় সারাক্ষণ তাকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে তার সর্বক্ষণ। প্রায় ১৫ বছর ধরে বুদ্ধবাবুর এই সিওপিডির সমস্যা রয়েছে। তবে আজ হঠাৎই সেই সমস্যা বেড়ে গিয়েছে।

হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে অক্সিজেন স্যাচুরেশন মাত্র ৭০ শতাংশ ছিল। সেই সাথে ছিল জ্বর ও প্রবল শ্বাসকষ্ট। তাই হাসপাতালে তার বিকেল সাড়ে চারটে নাগাদ করোনা রাপিড টেস্ট করা হয়। সেই টেস্টে ফল নেগেটিভ আশায় এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন চিকিৎসকরা। তারপর থেকে তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয় এবং কৌশিক চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন হয়। সন্ধ্যে থেকেই চিকিৎসায় সাড়া দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে মধ্যরাতে তার জ্ঞান ফেরে। হাসপাতাল সূত্রে খবর, শেষবারে পরীক্ষায় তার শরীরে অক্সিজেনের মাত্রা ৬২ কার্বন-ডাই-অক্সাইড মাত্র ৪২। এটা সিওপিডি রোগীর জন্য প্রায় স্বাভাবিক বলা যায়।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়ে ছিল গোটা বঙ্গ রাজনীতি। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতলে ভর্তি হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে হাসপাতালে গিয়ে দেখা করার নির্দেশ দেন। তারপর তিনি নিজেও সন্ধ্যের দিকে হাসপাতালে বুদ্ধবাবুকে দেখতে যান। সেখানে তিনি বলেন, “উনি দ্রুত সুস্থ হয়ে যায় যাতে সেটাই কামনা করি।” সেই সাথে কথা বলেন বুদ্ধকন্যার সাথে। এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু অসুস্থ। খবরটা শুনে বিষন্ন হলাম এবং তার দ্রুত আরোগ্য কামনা করি।” এছাড়াও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বরা মিনিটে মিনিটে তাদের নেতার শারীরিক অবস্থার খোঁজ রাখছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026