নিউজ

Indian Railways: আর হবে না দেরি, সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে বড়সড় সিদ্ধান্ত নিল রেল

বিশ্বের মধ্যে বৃহত্তম ভারতীয় রেল পরিষেবা (Indian Railways)। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বা দেশের বিভিন্ন জায়গায় যেতে অধিকাংশ মানুষেরই প্রথম ভরসা রেল। মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে টিকিটের দাম থাকায় বিভিন্ন শ্রেণির মানুষ ট্রেন সফরের উপরেই চোখ বন্ধ করে ভরসা করে থাকেন। আর তাই রেল পরিষেবা যাতে আরো ভালো করা যায় তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে রেল মন্ত্রক। এবার ট্রেনে সফর কালীন সময় কমাতে বড় উদ্যোগ নিল ভারতীয় রেল।

উত্তর পূর্ব সীমান্ত রেল এলাকায় ট্রেনের গতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। একাধিক জায়গায় রেলের কাজ খুবই দ্রুত গতিতে চলছে। অসম থেকে শিলিগুড়ি বা আগরতলা অংশে কাজের গতি বিশেষ ভাবে বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে কিমি ১১০/৭ এ ট্র্যাক মেরামতির কাজ চলছে। তাই কিছু কিছু ট্রেন বাতিল হয়েছে এবং কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে। রইল সম্পূর্ণ তথ্য।

৩-৭ মে পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস। ৪ ঠা মে তারিখে রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৮৮৭/১৫৮৮৮ গুয়াহাটি-বদরপুর-গুয়াহাটি টুরিস্ট এক্সপ্রেস। ৪-৬ মে পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেস। ৫-৮ মে পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১২ শিলচর-রঙিয়া এক্সপ্রেস। ৪-৬ মে তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস। ৫ ও ৭ মে তারিখে রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১৮ দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস।

৪, ৫, ৬ এবং ৭ মে তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬৪১ শিলচর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৬৪২ নিউ তিনসুকিয়া-শিলচর এক্সপ্রেস, ট্রেন নম্বর ০৫৬৩৮ শিলচর-নাহরলগুন স্পেশ্যাল আর ট্রেন নম্বর ০৫৬৩৭ নাহরলগুন-শিলচর স্পেশ্যাল। যে ট্রেনগুলির সময় পুনর্নির্ধারণ হয়েছে সেগুলি হল- ৩ রা মে তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৭০২৯ আগরতলা-সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল সকাল ৬টা ২০-র বদলে রাত ১১টা ৫০ এ পুন নির্ধারণ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026