নিউজ

সাধারণ মানুষ সহজেই বার্থ পাবেন ট্রেনে, এই বড় পরিবর্তন করতে চলেছে ভারতীয় রেল

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে। কিন্তু এই দীপাবলি ও ছট পুজোর মরশুমে দেখা গিয়েছে ট্রেনে বার্থ পেতে মানুষের লড়াই। সাধারণ মানুষ সহজে পাননি ট্রেনের বার্থ। এবার সেই সমস্যা সমাধানের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভিড়ের কথা মাথায় রেখে ট্রেনের কাঠামোতে বড় পরিবর্তন করতে চলেছে ভারতীয় রেলওয়ে। ট্রেনের কোচ সংরচনায় নতুন বদল আনছে ভারতীয় রেল। এবার থেকে প্রতিটি ট্রেনে কমপক্ষে চারটি জেনারেল কোচ এবং ছয়টি স্লিপার কোচ থাকবে। এর আগে, ট্রেনের কোচ সংরচনায় এসির সংখ্যা বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছিল। এর ফলে অনেক ট্রেনে জেনারেল কোচের সংখ্যা মাত্র দুটিতে নেমে এসেছিল। স্লিপার কোচের সংখ্যাও চারটিতে সীমিত ছিল। এর ফলে ট্রেনে যাত্রীদের ভিড় বেড়ে গিয়েছিল।

সেইকথা মাথায় রেখে রেলওয়ে বোর্ডের কোচের নির্বাহী পরিচালক সত্যেন্দ্র কুমার আদেশ দিয়েছেন যে ট্রেনে কমপক্ষে চারটি সাধারণ বগি থাকবে। আর ছয় থেকে সাতটি স্লিপার কোচ থাকবে। অনেক ট্রেনে জেনারেল কোচ সরিয়ে এসি কোচ আনা হয়ছিল। এইজন্য জেনারেল ও স্লিপারে প্রচণ্ড ভিড় বেড়ে যায়। ট্রেনে সিট পাওয়া যুদ্ধের সমান হয়ে যায়। এবার সেই সমস্যা সমাধান করতে এত বড় পদক্ষেপ নিচ্ছে রেল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026