এখন কেমন দেখতে ‘আশিকি গার্ল’ অনু আগারওয়ালকে, পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন ছবি

এই মুহূর্তে ভারতে এমন অনেক তারকা আছেন যারা প্রথম দিকে বেশ জনপ্রিয় হলেও হঠাৎ করেই একটা সময়ের পরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন। এখন তাদের ব্যাপারে আর কেউ তেমন ভাবে কিছু জানেন না। তারা কেমন আছেন, তারা এই মুহূর্তে কোথায় আছেন, তারা বর্তমানে কিভাবে জীবন কাটাচ্ছেন, কোন কিছুর ব্যাপারে কারো তেমন কিছু ভ্রুক্ষেপ নেই। এ রকমই একজন তারকা হলেন অনু আগারওয়াল। তাকে অনেকেই একটা সময় আশিকি গার্ল হিসাবে চিনতেন। একটা সময় এই চলচ্চিত্রটি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এবং হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে উঠে এসেছিলেন অনু আগারওয়াল।

তবে, এই চলচ্চিত্রে অভিনয় করার পরে তাকে আর তেমনভাবে অন্য কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। মাত্র ২১ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন এবং তারপর থেকেই তাকে সকলেই আশিকি গার্ল হিসেবে চিনতে শুরু করে। একটা সময় পর্যন্ত তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিলো যে সকলে তার একটা অটোগ্রাফ পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন। কিন্তু ধীরে ধীরে একটা সময় তার জনপ্রিয়তা কমে যায় এবং তিনি পুরো ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান।

যখন তিনি প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন তখন অনেকেই বলতেন, সিনেমা জগতে তাঁর ক্যারিয়ার হবে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। কিন্তু তার ভাগ্য তার সাথে ছিলনা। ১৯৯৯ সালে তার একটি ভয়ঙ্কর দুর্ঘটনা হয় এবং যার ফলে তিনি অত্যন্ত আহত হন। জানা যায় তিনি নাকি কোমাতে পর্যন্ত চলে গিয়েছিলেন। তবে কোন ভাবে তিনি আবারও তার শারীরিক অসুস্থতা কাটিয়ে ফিরে আসেন। ২৯ দিন পর্যন্ত তিনি টানা আইসিইউতে ভর্তি ছিলেন। এরপর তার ধীরে ধীরে জ্ঞান আসে তবে তিনি নিজের সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন।

দীর্ঘ চার বছর পর্যন্ত তার চিকিৎসা চলেছিল এবং অবশেষে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এই দুর্ঘটনার পরে তিনি আর বলিউডে কাম ব্যাক করতে পারেননি। তাঁর শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল এবং তার চেহারা অনেকটা বদলে গিয়েছিল। তারপরে তিনি অনেকটাই আধ্যাত্বিক দিকে চলে যান এবং তারপর যোগাভ্যাস এর মাধ্যমে নিজের শারীরিক অবস্থা আবারো ফিরে আনার চেষ্টা করেন। তিনি এই মুহূর্তে একজন যোগা শিক্ষিকা এবং তিনি এই মুহূর্তে গরীব এবং দুঃস্থ শিশুদের জন্য কাজ করেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026