বিপিএল কার্ড অন্যতম একটি প্রয়োজনীয় উপাদান যেকোনো গরিব মানুষের কাছে। সমাজের নিম্নবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই এই কার্ডের সুবিধা নিয়ে এসেছিল সরকার। এই কার্ডের সূত্র ধরেই দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষদের কাছে রয়েছে রেশনের সুবিধা। তবে এবার কেন্দ্রীয় সরকার এই কার্ডের মাধ্যমেই বিনামূল্যেই মিলবে চিকিৎসা সুবিধা। পাশাপাশি দূর হবে পড়াশোনা ও বাসস্থানের চিন্তাও।
চিকিৎসা সুবিধা-
যে সমস্ত মানুষরা বিপিএল কার্ডের অধীনে তারা এই কার্ডের সূত্র ধরেই উচ্চ ভর্তুকি যুক্ত চিকিৎসার সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি হওয়া থেকে যেকোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধের সমস্ত খরচ বহন করবে সরকার। এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত খরচা যে উল্লেখযোগ্যভাবেই হ্রাস পাবে, তা বলাই বাহুল্য।
শিক্ষাব্যবস্থায় সুবিধা-
এক্ষেত্রে বিপিএল কার্ডের আওতায় যে সমস্ত পরিবার পরছে সেই পরিবারের সমস্ত শিশুদের পড়াশোনার খরচা কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই কমবে অনেকটা। পাঠ্যপুস্তক থেকে শুরু করে পড়াশোনার জন্য প্রয়োজনীয় যেকোনো জিনিস কেনার ক্ষেত্রে সচল থাকবে এই কার্ড। অর্থনৈতিকভাবে বঞ্চিত শিশুরা যাতে পড়াশোনার স্বাধ পেতে পারে তার জন্যই এই উদ্যোগ সরকারের।
আবাসন ও বিদ্যুতের সুবিধা-
বিপিএল কার্ডের অধীনে থাকা প্রতিটি পরিবার পাবে একটি পাকা বাসস্থান ও বিদ্যুতের সুবিধা। এরজন্য এই কার্ডের উপর ভিত্তি করেই তারা আবেদন করতে পারবে। তাদেরকে সুস্থ ও আরামদায়ক জীবনযাত্রা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ সরকারের।
সামাজিক নিরাপত্তার সুবিধা-
বিপিএল কার্ডের অধীনে থাকা যেকোনো ধরনের প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষরা পাবেন পেনশনের সুবিধা। অর্থাৎ এই কার্ডের সূত্র ধরে উল্লেখ্য মানুষদের আর্থিক নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি যেকোনো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও এই কার্ডের উপর নির্ভর করে সাহায্য পাবেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…