নিউজ

অবস্থা স্থিতিশীল রজনীকান্তের, হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

চেন্নাই: আগের থেকে ভাল আছেন থ্যালাইভা রজনীকান্ত। তবে রক্ত চাপের মাত্রা বেশির দিকেই। কবে রজনীকান্তকে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে পড়ে।

শারীরিক অবস্থার সামান্য উন্নতি হল দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তের। অনিয়ন্ত্রিত রক্তচাপের কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল রজনীকান্তকে। শনিবার হায়দরাবাদের বেসরকারি হাসপাতালের চিকিৎসকের তরফে একটি বুলেটিন ঘোষণা হল।

আজ, শনিবার সকাল সাড়ে ১০ টার মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সুপারস্টার রজনীকান্তের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গতরাতে তেমন কোনও উদ্বেগজনক ঘটনা ঘটেনি। তাঁর রক্তচাপ বেশি থাকলেও শুক্রবারের তুলনায় খানিকটা নিয়ন্ত্রণে। এছাড়া শারীরিক অন্যান্য পরীক্ষায় উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শনিবার আরও কয়েকটি পরীক্ষা করা হবে। সন্ধ্যায় পাওয়া যাবে রিপোর্ট। আপাতত নজর রাখা হচ্ছে তাঁর উপর। সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাকে। বাইরের কারোর সঙ্গেই দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁকে।

রজনীকান্তের সেরে ওঠার প্রার্থণা করছেন সকলেই। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁর সেরে ওঠার আর্জি জানিয়েছেন। টুইট করে তাঁর সেরে ওঠার প্রার্থণা করেছেন কমল হাসানও। কবে রজনীকান্তকে ছাড়া হবে, সে বিষয়েও এখনও পরিষ্কার কিছু জানাননি চিকিৎসকেরা। তবে নতুন পরীক্ষার রিপোর্ট এলে আজ হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026