টেক বার্তা

এখন লাইসেন্স ছাড়াই চালান এই ইলেকট্রিক স্কুটার

বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দুচাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দুচাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর নিয়ে এলো এক নতুন সংস্থা।

পেট্রোল ডিজেল চালিত স্কুটারগুলির তুলনায় ইলেকট্রিক স্কুটারের দাম বেশি। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারও বানাচ্ছে বিভিন্ন সংস্থা। খুব সম্প্রতি ভারতের স্টার্টআপ কোম্পানি ‘ইভোলেট’ ডার্বি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে সাধারণ গ্রাহকদের জন্য।

ডার্বি ইলেকট্রিক স্কুটার:

১) ‘ইভোলেট’ ডার্বি ইলেকট্রিক স্কুটার ক্লাসিক ভেরিয়েন্টে চালু করেছে‌।

২) ডার্বি ইলেকট্রিক স্কুটারে ১.৮ কে ডব্লিউ এইচ ক্ষমতার একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে।

৩) একবার চার্জ দিলে টানা ১০৫ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই স্কুটারে।

৪) এই ডার্বি স্কুটারে ২৫০ ওয়াটের বিএলডিসি প্রযুক্তির সহযোগে একটি শক্তিশালী মোটর রয়েছে।

৫) এই ডার্বি স্কুটারে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে তিন-চার ঘন্টা।

৬) ইভোলেট ডার্বির সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার পার আওয়ার।

৭) বিনা লাইসেন্সেই চালানো যায় এই ইভোলেট ডার্বি।

৮) এই স্কুটারের উভয় চাকাতেই রয়েছে ব্রেক।

৯) এলিডি লাইট, জিপিএস, ডিজিটাল স্পিডোমিটার, স্কুটারের সাথে মোবাইল সংযোগ করার ফিচার্সের মত অনেক প্রযুক্তিই সংযুক্ত করা হয়েছে এই ডার্বি ইলেকট্রিক স্কুটারে।

উল্লেখ্য, ভারতে বর্তমানে ইভোলেট ডার্বি ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হয় ৭২,৪৫০ টাকা থেকে। তবে কেউ যদি একেবারে এই বড় অঙ্কের টাকা দিতে না পারেন, সেক্ষেত্রে ইএমআইয়েরও ব্যবস্থা রেখেছে ইভোলেট কোম্পানি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026