তড়িৎ ঘোষ : গোলাপি বলের টেস্টে বিপক্ষ দল বাংলাদেশের সবকটি উইকেট দখল করেন ভারতের পেস বোলাররা। ভারতের মাটিতে প্রথমবারের জন্য ঘটলো এরকম ঘটনা যেখানে ভারতীয় স্পিনাররা একটিমাত্র উইকেটও দখল করতে পারলো না। আগের বছর দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে বিপক্ষের সবকটি উইকেট দখল করে ভারতের পেসাররা কিন্তু ভারতের মাটিতে এরকম ঘটনা এই প্রথমবার।
ভারত যেখানে এতদিন স্পিনারদের আধিপত্য ছিল অত্যধিক সেখানে একটি ম্যাচে একটা মাত্র উইকেট পেলনা স্পিনাররা। তাহলে গোলাপি বলের টেস্ট কি স্পিনারদের গুরুত্বহীন করে দেবে? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। কিংবদন্তি স্পিনার এরাপল্লী প্রসন্ন বলেন “গোলাপি বলের টেস্ট যদি ভবিষ্যৎ হয় তাহলে স্পিন নামক একটি শিল্প টেস্ট ক্রিকেট থেকে হারিয়ে যাবে”।
ইডেনে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে এক ওভার বল করার সুযোগ পান রবীন্দ্র জাদেজা। তিনি তবুও ৬ টি বল করার সুযোগ পেয়েছেন কিন্তু রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ছিলেন শুধুমাত্র একজন ভারতীয় ক্ষেত্ররক্ষক। দ্বিতীয় ইনিংসে ৪১.১ ওভারের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ছ’ওভার এবং রবীন্দ্র জাদেজা মাত্র এক ওভার বল করার সুযোগ পান। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিদেশের মাটিতে এমনিতেই স্পিনাররা সুযোগ পাননা তাহলে এবার কি ভারতের মাটিতেও গুরুত্বহীন হয়ে পড়ছে স্পিনাররা?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…